০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

‘অবুঝ পাখি’তেই প্রথম ইয়াশ-নীহা

  • Sarakhon Report
  • ১০:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • 269

সারাক্ষণ প্রতিবেদক
 বাংলাদেশের নাট্যাঙ্গনের এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। তার বিপরীতে এই প্রজন্মের নূসরাত ইমরোজ তিশা, মেহজাবীন, তানিয়া বৃষ্টি, কেয়া পায়েল, সাফা কবির, সামিরা খান মাহি, ফারিণ, সাদিয়া আয়মান, তটিনী’সহ আরো অনেকেই অভিনয় করেছেন। তবে এবারই প্রথম ইয়াশ রোহানের বিপরীতে এই প্রজন্মের আলোচিত অভিনেত্রী নাজনীন নীহা অভিনয় করেছেন একটি নাটকে। নাটকের নাম ‘অবুঝ পাখি’। নাটকটির গল্প হাসান মোহতারিমের।

চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনা করেছেন রুবেল হাসান। এরইমধ্যে নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে বলে জানালেন নাটকটির প্রযোজক এসকে শাহেদ আলী পাপ্পু। পরিচালক রুবেল হাসান জানালেন, শিগগিরই নাটকটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। নাটকটির চিত্রগ্রহনে ছিলেন নাঈম ফুয়াদ। পরিচালক রুবেল হাসান বলেন,‘ ইয়াশ এই সময়ে দর্শকের ভীষণ প্রিয় একজন অভিনেতা। আমার নির্দেশনায় ইয়াশ সর্বশেষ গোলাপ গ্রাম নাটকে অভিনয় করেছিলেন। এই নাটকে ইয়াশ এক কথায় দুর্দান্ত অভিনয় করেছিলেন।

নাটকে তার বিপরীতে তটিনীও ছিলেন অনবদ্য। দু’জনের রসায়ন দর্শকের মধ্যে বেশ মুগ্ধতা ছড়িয়েছে। নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ইয়াশকে নিয়েই নীহাকে বিপরীতে রেখে আরো একটি চমৎকার গল্পের নাটক অবুঝ পাখি নির্মাণ করেছি। এই নাটকেই ইয়াশ ও নীহা প্রথম একসঙ্গে াভিনয় করেছে। দু’জনই যার যার চরিত্রে এতো চমৎকার অভিনয় করেছে যে আমি এই নাটকটি নিয়েও ভীষণ আশাবাদী। ধন্যবাদ পাপ্পু ভাইকে আমার পাশে সবসময় থাকার জন্য।

একটি ভালো কাজ করার জন্য প্রযোজকের সহযোগিতাটা ভীষণ প্রয়োজন। পাপ্পু ভাই তা সবসময়ই করেন।’ নীহা বলেন,‘ ইয়াশ ভাইয়ার সঙ্গে এটা আমার প্রথম কাজ ছিলো, পাশাপাশি রুবেল ভাইয়ের পরিচালনাতেও প্রথম। গল্পটা সমসাময়িক রাজনীতির সাথে কিছুটা হলেও মিলে যাবে। গল্পে অবুঝ পাখিটাও আমি। রুবেল ভাই ভীষণ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। সর্বোচ্চ অ্যারঞ্জেম্যান্ট ছিলো গল্প অনুযায়ী সবকিছু যথাযথভাবে ফুটিয়ে তুলতে।

ইয়াশ ভাই নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা, পাশাপাশি খুউব সহযোগিতা পরায়নও বটে। রুবেল ভাইও নির্মাতা হিসেবে বিচক্ষণ। আমি খুবই আশাবাদী অবুঝ পাখি নিয়ে।’ দুইটার নাম কী। রুবেল হাসানের পরিচালনায় ইয়াশ ‘প্রেম এসেছিলো একবার’ নাটকে অভিনয় করেও সাড়া পেয়েছেন। প্রচারের অপেক্ষায় আছে ‘বউয়ের বিয়ে’ নাটকটি, বিপরীতে আছেন তটিনী।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

‘অবুঝ পাখি’তেই প্রথম ইয়াশ-নীহা

১০:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪