০৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

আখাউড়া পৌরসভা কার্যালয়ে নারীর রহস্যজনক মৃত্যু

মর্জিনা বেগমের লাশ উদ্ধার, পুলিশের ধারণা—হত্যাকাণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা কার্যালয়ের একটি কক্ষ থেকে মর্জিনা বেগম (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিস্থিতি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড।

মঙ্গলবার, ২৫ নভেম্বর সন্ধ্যায় পৌরসভা ভবনের ওই কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মর্জিনা দেবগ্রাম এলাকার ইসমাইল মিয়ার স্ত্রী। তিনি সড়ক বাজারে পৌরসভা ভবনের পাশে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয়রা জানান, পৌরসভা কার্যালয়ের একটি কক্ষের মেঝেতে মর্জিনার লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গলায় তার পরনের কাপড় পেঁচানো অবস্থায় লাশ উদ্ধারের কথা জানায়। প্রাথমিক পর্যবেক্ষণে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে—তবে কারা কী কারণে এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্তাধীন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা উদঘাটনের চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

আখাউড়া পৌরসভা কার্যালয়ে নারীর রহস্যজনক মৃত্যু

০১:১৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫