০৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

আগাম জামিন পেলেন যুথিসহ চার আইনজীবী

  • Sarakhon Report
  • ০২:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
  • 179

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাশোসিয়েশন) নির্বাচনের পর হাতাহাতি ও মারামারির অভিযোগে দায়ের করা মামলায় আগাম জামিন পেয়েছেন এ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথিসহ চার আইনজীবী।

এ বিষয়ে করা আবেদনের শুনানি শেষে বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে যুথির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ আওসাফুর রহমান বুলু। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।
গত ১৪ মার্চ হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন এ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। তিনি যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী।

গত মঙ্গলবার যুথির জামিন আবেদন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ করে দিয়েছিলেন প্রধান বিচারপতি। গত সোমবার বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের এক বিচারক নাহিদ সুলতানা যুথির জামিন আবেদন শুনতে বিব্রতবোধ করেন।
গত ৮ মার্চ রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় যুথী ও বিএনপির প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জনকে আসামি করা হয়। প্রধান আসামি করা হয় এ্যাডভোকেট যুথিকে। সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান সিদ্দিকী সাইফ মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন- এ্যাডভোকেট মো. জাকির হোসেন ওরফে মাসুদ (৫৫), এ্যাডভোকেট শাকিলা রৌশন, এ্যাডভোকেট কাজী বশির আহম্মেদ, ব্যারিস্টার উসমান, এ্যাডভোকেট আরিফ, অ্যাডভোকেট সুমন, এ্যাভোকেট তুষার, রবিউল, ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা (কবিতা), সাইদুর রহমান জুয়েল (৪০), অলিউর, যুবলীগ নেতা জয়দেব নন্দী, মাইন উদ্দিন রানা, মশিউর রহমান সুমন, কামাল হোসেন, আসলাম রাইয়ান, এ্যাডভোকেট তরিকুল ও এ্যাডভোকেট সোহাগ। এ ছাড়া মামলাটিতে আরও ৩০/৪০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
মামলার পর সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির নির্বাচনের বিএনপির প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ছয় আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই কারাগারে আছেন।

এর আগে গত ৭ মার্চ আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনার সময়ে মারামারির ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। সহকারী এ্যাটর্নি জেনারেল মো সাইফুর রহমান সিদ্দিকী সাইফ বাদি হয়ে তাকে হত্যা চেষ্টার অভিযোগ শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। মামলায় স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথি, বিএনপি সমর্থিত নীল প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জনকে আসামি করা হয়।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

আগাম জামিন পেলেন যুথিসহ চার আইনজীবী

০২:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪