০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

আগে গণভোট, তারপর নির্বাচন: তাহেরের হুঁশিয়ারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদে গণভোট আয়োজন না হলে জনগণ রাজপথে নামবে। তিনি পরিষ্কারভাবে জানান, ‘আগে গণভোট, তারপর নির্বাচন।’

গণভোট ছাড়া নির্বাচন নয়

শুক্রবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনাসভায় তাহের বলেন, “সময়ক্ষেপণ করে লাভ নেই। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করতেই হবে। যতই চালাকি করা হোক না কেন, আগে গণভোট, তারপর নির্বাচন। না হলে জনগণ আবারও রাজপথে নামবে।”

রাজনৈতিক দলগুলোর অবস্থান

আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে বিএনপিসহ কয়েকটি দল। তবে জামায়াতসহ ধর্মভিত্তিক আটটি দল নভেম্বরেই গণভোট চেয়ে যুগপৎ আন্দোলনে নেমেছে।

বিএনপির সমালোচনা

তাহের বিএনপিকে উদ্দেশ করে বলেন, “যারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না, তারা ভয় পেয়েছে। ডাকসু নির্বাচনে পরাজয়ের পর তারা জাকসু, চাকুস, রাকসু নির্বাচনে বাধা দিয়েছে—দেশবাসী তা দেখেছে।

“তারা জানে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে বড় ধরনের পরাজয় হবে। তাই গণভোটের বিরোধিতাও করছে।”

ঐতিহাসিক দৃষ্টান্ত টেনে তাহেরের বক্তব্য

তাহের বলেন, “সিপাহি-জনতার বিপ্লব আর ছাত্র-জনতার বিপ্লব একই ধারায় গাঁথা। জিয়াউর রহমান সেই সময় জাতীয় ঐক্যের এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, যদিও তা ছিল তার রাজনৈতিক স্বার্থে।”

তিনি আরও বলেন, “শহীদ জিয়াউর রহমান ও শহীদ গোলাম আজমের জানাজা ছিল দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুটি জানাজা। এতে বোঝা যায়, জনগণের মধ্যে তাদের জনপ্রিয়তা কতটা গভীর।”

সভায় অন্যান্য নেতাদের উপস্থিতি

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ।

এ সময় বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হেলাল উদ্দিন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুস সালাম।

#রাজনীতি #জামায়াতে_ইসলামী #গণভোট #তাহের #বাংলাদেশনির্বাচন

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

আগে গণভোট, তারপর নির্বাচন: তাহেরের হুঁশিয়ারি

০৮:৫০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫