১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকা আসলে কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত? নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৪)

  • Sarakhon Report
  • ০৭:০০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • 241

সুবীর বন্দ্যোপাধ্যায়

যিনি আজলান (Aztlan) থেকে এসেছেন। ১৮১০ খ্রিষ্টাব্দে আলেকজাণ্ডার ভন হুমবোলট প্রথম আজতেক (Aztec) শব্দটি ব্যবহার করেছিলেন। বাণিজ্য প্রথা, ধর্ম, ভাষার সূত্র একতাবদ্ধ মানুষদের উপর এই শব্দটি প্রযোজ্য হয়। এর ব্যবহার শুরু হয় ত্রিকোণ জোট হিসাবে। ১৮৪৩ খ্রিষ্টাব্দে উইলিয়াম এইচ, প্রেসকট-এর বই প্রকাশিত হবার পর থেকে মেক্সিকা সম্পর্কে এই অভিমত স্বীকৃতি পায়।

উনিশ শতকের গবেষকরা বর্তমান মেক্সিকো এবং প্রাক-অবরোধ মেক্সিকাদের মধ্যে পার্থক্য করার বিষয়টি মেনে নিয়েছেন। মূল কথা হল মেক্সিকার মূল উৎস হল আজলান (Aztlan)। সাধারণভাবে একথা বলা হয় যে মেক্সিকো উপত্যকার উত্তর দিকে অবস্থিত আজলান। আবার কিছু বিশেষজ্ঞ এই স্থানটিকে দক্ষিণ-পশ্চিম আমেরিকার উত্তর দিকে চিহ্নিত করেন।

তবে দেওয়ালচিত্র এবং ইতিহাস বিশ্লেষণ করে সবাই মোটামুটি একমত যে মেক্সিকানরা চাপুলতেপাক (Chapultepac)-এ ১২৪৮ খ্রিষ্টাব্দে নাগাদ প্রবেশ করে। এই অনুপ্রবেশের সময়ে মেক্সিকো উপত্যকায় বেশ কয়েকটি শহর ছিল। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কেন্দ্র ছিল কুলহয়াকান (Culhuacan) এবং পশ্চিমে আজকাপোতোজালকা।

আজকাপোতোজালকার শাসন তেপানেকরা মেক্সিকাদের চাপুলতেপেক থেকে তাড়িয়ে দেয়। ১২৯৯ খ্রিষ্টাব্দে কুলহুয়াকান-এর শাসকরা কোকোক্সতাল মেক্সিকাদের তিজাপান (Tizapan) এ থাকার অনুমতি দেয়। এই বসবাস-এর মধ্য দিয়ে মেক্সিকারা কুলহুয়াকাল সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। তাদের জীবনধারা রীতি প্রথার দ্বারা প্রভাবিত হয়।

(চলবে)

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৩)

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৩)

জনপ্রিয় সংবাদ

আমেরিকা আসলে কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত?

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৪)

০৭:০০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫