০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৫)

  • Sarakhon Report
  • ০৭:০০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • 167

সুবীর বন্দ্যোপাধ্যায়

আজতেক কোয়ালিক শাসন-এর প্রেক্ষাপট

আজতেকদের পূর্বপুরুষ সম্পর্কে একটি লোকগল্প প্রচলিত আছে। বলা হয় একটি ঈগল পাখি ক্যাকটাস পাতা ছিড়ে তার উপর একটা সাপকে নখ দিয়ে গেঁথে নেয়। এরকম একটা দৃশ্য আজতেকদের দেখান হয়। এই দৃশ্যকে প্রতীকী হিসেবে বলা হয় আজতেকদের এই জায়গাতে তাদের বাড়ি তৈরি করার জন্য বলা হয়েছিল।

ঘটনাচক্রে আজতেকরা শেষ পর্যন্ত তেক্সকোকো হ্রদের এক জলা দ্বীপে এসে হাজির হয় এবং এখানেই ১৩২৫ সালে তেনোচিততলান শহরের গোড়াপত্তন করে। ১৩৭৬ সালে আজতেকরা তাদের প্রথম রাজা হিসেবে মনোনীত করেন আকামাপিকট্লি (Acamapicatli)-কে (তাতোয়ানি (Tatoany) বলা হয়)।

পরবর্তী পঞ্চাশ বছর বা প্রায় ১৪২৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত মেক্সিকা কার্যত আজকাপোতজালকোর সহযোগী এলাকা ছিল এবং আঞ্চলিকভাবে তখন সবচেয়ে শক্তিশালীকেন্দ্র ছিল এই আজকাপোতজালকো। এরপরের ঘটনাবলীর মধ্যে নাটকীয়তা আছে।

প্রত্নইতিহাস থেকে আমরা জানতে পারি আজকাপোতজাকোর প্রধান (Tlatoani) ১৪২৬ খ্রিষ্টাব্দে মারা যাবার পর তার ছেলে মাক্সলা (Maxla) ক্ষমতা দখল করেন এবং এর কিছুদিন পরেই আজতেক শাসক চিমালপোপোকা (Chimalpopoca) কে হত্যা করেন।

কিন্তু এর পর মাক্সলাকে পরাজিত করার জন্য চিমালপোপোকার উত্তরসূরী ইতকোয়াত (Itzcoatl) তেক্সোকো (Texcoco)-র নির্বাসিত শাসক নেজাহুয়ালকোয়োত (Nezahualcoyoti)-এর সঙ্গে সন্ধিস্থাপন করেন।

(চলবে)

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৪)

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৪)

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৫)

০৭:০০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫