০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

আফগানিস্তানের পূর্বাঞ্চলে সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের বিমান হামলা: নিহত ৮

  • Sarakhon Report
  • ০৬:০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • 206

সারাক্ষণ ডেস্ক

আফগানিস্তানের পূর্বাঞ্চলে সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা চালিয়েছে  পাকিস্তান। এতে তিন শিশুসহ আটজন নিহত হয়েছেন।

আজ সোমবার (১৮ মার্চ) স্থানীয় সময় ভোর ৩ টার দিকে সীমান্তবর্তী পাকতিকা এবং খোস্ত প্রদেশে পাকিস্তানি বিমান থেকে বেসামরিক বাড়ি-ঘরে বোমাবর্ষণ করা হয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়ে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর হামলা উল্লেখ করেন।

তিনি বলেন, ইসলামাবাদের বিমান হামলায় খোস্ত এবং পাকতিকা প্রদেশ এলাকায় পাঁচ নারী ও তিন শিশু নিহত হয়েছে।

তালেবান মুখপাত্র আরও বলেন, তালেবান সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে এই বেপরোয়া পদক্ষেপকে আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর অযাচিত আক্রমণ বলে অভিহিত করেছে।

তবে হামলা বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী ও দেশটির পররাষ্ট্র দফতর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

২০২১ সালে তালেবান সরকার ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানের সঙ্গে সীমান্তে উত্তেজনা বেড়ে যায় পাকিস্তানের।

এ বিষয়ে ইসলামাবাদের দাবি, জঙ্গি গোষ্ঠীগুলো প্রতিবেশী দেশ থেকে নিয়মিত হামলা চালাচ্ছে।

তথ্য : সংবাদ সংস্থা রয়টার্স

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

আফগানিস্তানের পূর্বাঞ্চলে সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের বিমান হামলা: নিহত ৮

০৬:০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪