০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

আমিও মুক্তির অপেক্ষায় :  চঞ্চল চৌধুরী

  • Sarakhon Report
  • ১১:০০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • 168

সারাক্ষণ প্রতিবেদক

অভিনেতা চঞ্চল চৌধুরী। অভিনয় নৈপুণ্যতায় দুই বাংলাতেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন চঞ্চল চৌধুরী। একের পর এক সিনেমা-ওয়েব সিরিজ দিয়ে মুগ্ধ করছেন দর্শকদের। সফল কাজের পাশাপাশি তার অর্জনের ঝুলিতে জমা হয়েছে দেশ-বিদেশের বহু পুরস্কার ও সম্মাননা। চঞ্চলের পরবর্তী সিনেমা ‘পদাতিক’। প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের জীবন কাহিনিতে সিনেমাটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল।

সিনেমায় তার লুক, টিজার এরইমধ্যে নজর কেড়েছে নেটিজেনদের। সিনেপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন কবে পর্দায় আসবে সিনেমাটি। অন্য সবার মতো ‘পদাতিক’ মুক্তির অপেক্ষায় রয়েছেন চঞ্চলও। জানা গেছে, আগামী ১৫ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পাবে এটি। এ প্রসঙ্গে চঞ্চল বলেন, মৃণাল সেনের মতো বিখ্যাত মানুষের চরিত্রে অভিনয় করা আমার জন্য বড় বিষয়। অবশ্যই চরিত্রটি চ্যালেঞ্জিং ছিল। ‘পদাতিক’ সিনেমায় অভিনয় করার পুরো কৃতিত্ব পরিচালকের।

তিনি আরও বলেন, নির্মাতা যেভাবে চেয়েছেন, সেভাবেই অভিনয় করেছি। অনেক অপেক্ষার পর ‘পদাতিক’ আসছে। দর্শকদের মতো আমিও অপেক্ষায় ছিলাম। সিনেমাটিতে মৃণাল সেনের শৈশব থেকে সিনেমায় আসার গল্প, নির্মাণ ও তার ব্যক্তিজীবনের গল্প তুলে ধরা হয়েছে। ‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের ছয়টি লুকে দেখা যাবে চঞ্চলকে। এতে চঞ্চলের বিপরীতে রয়েছেন মোনামী ঘোষ। কিশোর মৃণাল হিসেবে অভিনয় করেছেন কোরক সামন্ত। সিনেমায় দেখা যাবে জিতু কমলকেও।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

আমিও মুক্তির অপেক্ষায় :  চঞ্চল চৌধুরী

১১:০০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪