০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

আলোচনার পরিবর্তে কেন শিক্ষকদের ওপর সহিংসতা — প্রশ্ন জিএম কাদেরের

আলোচনার বদলে সহিংসতা: জাতীয় পার্টি চেয়ারম্যানের ক্ষোভ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের দাবির প্রতি সংহতি জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের প্রশ্ন তুলেছেন—“যখন আলোচনা হতে পারত, তখন কেন সহিংসতা?” তিনি বলেন, যারা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনের গুরুদায়িত্ব পালন করছেন, তাদের ওপর হামলা একেবারেই অমানবিক ও ঘৃণিত। কাদের শিক্ষকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং আহতদের সুচিকিৎসা ও আটক শিক্ষকদের অবিলম্বে মুক্তির দাবি করেন।

এরশাদ আমলের শিক্ষাবান্ধব নীতির উদাহরণ তুলে ধরেন কাদের

এক বিবৃতিতে জিএম কাদের বলেন, “১৯৮৬ সালে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ কোনো আন্দোলন ছাড়াই লাখ লাখ প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেছিলেন। প্রতিটি উপজেলায় একটি করে হাইস্কুল, একটি কলেজ ও একটি মহিলা কলেজ সরকারি করা হয়। তাছাড়া প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে তিনি প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স, থানা ভবন, উপজেলা কমপ্লেক্স, ভূমি অফিস, শিক্ষা কর্মকর্তার কার্যালয় এবং ফৌজদারি ও দায়রা ম্যাজিস্ট্রেট কোর্ট স্থাপন করেন—যেখানে জনগণের কোনো আন্দোলন বা অনশন লাগেনি।”

বর্তমান সরকারের সমালোচনা

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, “১৯৯১ সাল থেকে যেসব সরকার নিজেদের গণতান্ত্রিক বলে দাবি করছে, তাদের আমলেই আমরা বারবার শিক্ষকদের ওপর নির্যাতনের ঘটনা দেখেছি। যদি শিক্ষক ও শিক্ষাই জাতির মেরুদণ্ড হয়, তাহলে তা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ কেন থাকবে? বিভিন্ন গণমাধ্যমে শিক্ষকদের ওপর বর্বরোচিত হামলার দৃশ্যগুলো দেখে আমি মর্মাহত।”

প্রশাসনিক সহিংসতার বিরোধিতা

তিনি প্রশ্ন তোলেন, “দাবি-দাওয়া মানা না–ই বা গেল, কিন্তু আলোচনার পরিবর্তে কেন এমন প্রশাসনিক সহিংসতা?”
জিএম কাদের বলেন, সরকারের উচিত ছিল শিক্ষকদের সঙ্গে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করা, শক্তি প্রয়োগ নয়।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

আলোচনার পরিবর্তে কেন শিক্ষকদের ওপর সহিংসতা — প্রশ্ন জিএম কাদেরের

০৩:০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫