০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

ইতিহাস পরিবহনের শ্রমিক হত্যাকারিদের গ্রেফতারের দাবীতে ৫ মে মিরপুর বিআরটিএ’র সামনে প্রতিবাদ সভার আহবান

  • Sarakhon Report
  • ০৫:৫৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • 134

নিজস্ব প্রতিবেদক

আজ জাতীয় প্রেসক্লাবে নিহত সোহেল রানা বাবু ও হৃদয় এর হত্যাকারিদের গ্রেফতার এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা সাজিয়ে গ্রেফতারকৃত উক্ত গাড়ির ড্রাইভার আব্দুর রহমান এর মুক্তির দাবীতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি উপস্থিত ছিলেন জনাব ওসমান আলী, সাধারন সম্পাদক-বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আব্দুর রহমান।

শ্রমিক নেতা শাহজাহান বাবুল এর সভাপতিত্বে এবং সাখাওয়াত হোসেন দুলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন দেলোয়ার খান, জামাল মোল্লা, আলম মাদবর, আঃ জাব্বার, শাহ আলম, ইতিহাস পরিবহন লিঃ এর চেয়ারম্যান দেলোয়ার হোসেন, গাবতলী পরিবহন নেতা আব্দুল রহিম, অটোরিক্সা শ্রমিক নেতা রমজান আলী ভুট্টো, মো. শহিদ, আবু নাসির বেপারী এবং নিহত বাবু ও হৃদয়ের পরিবারের সদস্য বৃন্দ।

ইতিহাস পরিবহন, গাড়ি নং-৮১২, ৮ এপ্রিল, সকাল ১১.৩০ টায় মিরপুর-১৪ হইতে ছেড়েছে গন্তব্য চন্দ্রা। মিরপুর-১ হইতে যাত্রী উক্ত গাড়িতে উঠেন। ভাড়া কম/বেশি নিয়ে তর্ক বিতর্ক যাত্রী বনাম শ্রমিক সোহেল রানা বাবু ও হৃদয়। যাত্রী ফোন করে তার সাংগ পাংগদের তার গন্তব্য স্থল ইপিজেড এলাকায় জড়ো করান।

গাড়ি ইপিজেড স্ট্যান্ড এ থামলে যাত্রী এবং যাত্রীর লোকজন গাড়ি থেকে বাবু ও হৃদয়কে নামিয়ে কিল, ঘুষি, লাথি, ইট, পাথর ইত্যাদির মাধ্যমে উভয়ের শরীরে ক্ষত-বিক্ষত করিলে স্থানীয় শেখ ফজিলাতুন্নেছা মেডিকেলে নিলে ডাঃ উভয়কে মৃত বলে ঘোষনা করেন।

হত্যাকারিরা প্রভাবশালী হওয়ায় হত্যার পর সাথে সাথে মেডিকেলের চিকিৎসক এবং আশুলিয়া থানার কর্মকর্তাদের তাৎক্ষনিক ম্যানেজ করে ফেলেন। অতঃপর ঘটনার মোড় ঘুরানোর জন্য তাৎক্ষনিক ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা গল্প সাজিয়ে উক্ত গাড়ির ড্রাইভার আব্দুর রহমানকে আসামি করে এবং লাশ নিতে হলে স্বাক্ষর করতে হবে বলে নিহত হৃদয়ের ভাইকে বাদি করে পুলিশ থানায় মামলা রুজু করেন। ঐ মামলার আব্দুর রহমানকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে আদালত জেল হাজতে প্রেরন করেন।

মানববন্ধনে বক্তারা এর সুষ্ঠু-নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের গ্রেফতারের দাবী জানান। পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ৫ মে মিরপুর বিআরটিএ’র সামনে প্রতিবাদ সভার আহবান জানিয়ে অন্য সভা সমাপ্ত করা হয়।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

ইতিহাস পরিবহনের শ্রমিক হত্যাকারিদের গ্রেফতারের দাবীতে ৫ মে মিরপুর বিআরটিএ’র সামনে প্রতিবাদ সভার আহবান

০৫:৫৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪