০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-১৭)

  • Sarakhon Report
  • ০৬:০০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • 129

সুবীর বন্দ্যোপাধ্যায়

ইনকা ধর্ম ও ধর্মীয় বিশ্বাসের কাঠামো গড়ে উঠেছে নানা দেবতাকে কেন্দ্র করে। বিভিন্ন দেবতার ধারণাও জীবনের নানা দিককে ভিত্তি করে গড়ে উঠেছিল। বিভিন্ন দেবতার কাজ এবং তাকে কেন্দ্র করে লোককথা, বিশ্বাস-এর এক চিত্রনাট্য দেওয়া যাক।

দেবতা: ইনকাদের বজ্রদেবতার কাজ হল বৃষ্টি ও জল দান করা। এই জল চাষের কাজে ব্যবহৃত হয়। এই বজ্র দেবতার আবার তিনটি নাম(ক) চুকি ইল্লা (Chuqui Illa), (খ) কাতু ইল্লা (Catu Illa), (গ) ইনতি ইল্লাপা (Inti Illapa), এই তিন জনকে কম্বল-এর মধ্যে নিয়ে উৎসবের সময় বীরাকোচার কাছে পাঠিয়ে দেওয়া হয়।

পাচামামা (পৃথিবীর দেবী): পাচামামা হল ভয় ভয়াবহতার দেবী। এই দেবীকে সাধারণভাবে অন্ধকার কালোর প্রতিভূ হিসেবে ভাবা হয়। তাঁর জিভ অনেকটা বেরিয়ে থাকে। তার গলায় যে মালা দেখা যায় তা মানুষের মাথা দিয়ে তৈরি। ইনকারা বিশ্বাস করে যে এই দেবী প্রাকৃতিক দুর্যোগ-এর দেবী। ভূমিকম্প, খরা, প্রবল ঝড়, টর্নেডো, দুর্ভিক্ষ এসব ভয়াবহ সামাজিক বিপদ এর মুশকিল আসান করেন পাচামামা।

দেবীর কালো রং-এর প্রতীকী অর্থ হল মৃত্যু, ক্ষয়, ভূত, শিয়াল এবং চাঁদহীন অমাবস্যার রাত। চাঁদের অন্য একটি অর্থ হল লক্ষ্মী ও দুর্গা এবং এই চাঁদ হল উজ্জ্বল আলোময়। আর চাঁদের কালো দিকটিকে কালিকা বা কালি হিসেবে ধরা হয়। এক্ষেত্রে হিন্দু ধর্মের বিশ্বাস এর সঙ্গে মিল পাওয়া যায়।

(চলবে)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-১৬)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-১৬)

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-১৭)

০৬:০০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪