০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-১৯)

  • Sarakhon Report
  • ০৬:০৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • 152

সুবীর বন্দ্যোপাধ্যায়

অন্য ধরনের এক উৎসব

লৌকিক উৎসব-এর নানা সংস্করণও দেখা যায়।এই বৈচিত্র্য সময় ও অঞ্চল ভেদে তৈরি হয় বলে অনেকে মনে করেন। এমনই একটি উৎসবের বর্ণনা দিয়েছেন গবেষক ফাদার লাস কাসেস। এই তথ্য অনুযায়ী বিষয়টি এরকম: কুজকো শহরে সূর্যোদয় ঘটে এবং সেখানে রয়েছে সুন্দর সমতল জমি এবং উপত্যকা। এই উপত্যকায় মিউজিয়াম থেকে রাজাদের এবং তাদের অন্যান্য মনিবদের মমি জড়ো করা হয়।

মহামান্য এবং প্রভাবশালীদের কয়েকটি মমি সুসজ্জিত তাঁবুর নীচে রাখা হয়। এরপর পাখির পালকে সাজানো তাঁবু, মমি প্রদর্শন করতে আসেন ইনকাপ্রধান এবং তাঁর তিনশত পারিষদ। এক্ষেত্রে এমন কোন মানুষকে ঢুকতে দেওয়া হয় না যে বংশ ও সামাজিক মর্যাদায় এদের নীচে। এই সময় সমবেত সংগীত পরিবেশনের রীতি আছে। উপস্থিত অন্যান্য মানুষ সূর্যের নীরব উদয় দেখার জন্য অপেক্ষা করে। সূর্য ক্রমশ উদয় হবার সময় সবাই একসঙ্গে স্নান এবং নৃত্য শুরু করে। উৎসবের শেষ পর্যায়ে থাকে আরও বৈচিত্র্য।

সাধারণ মানুষ একটা বড় আকারের অগ্নিকুণ্ড (Furnau) তৈরি করে এবং এর মধ্যে উৎসর্গীকৃত সব দ্রব্য, প্রাণী ছুঁড়ে ফেলে। এরপর দু’শ মেয়ে সবার হাতে কাপড় দিয়ে জড়ানো বোতল দিয়ে মিছিল-এর মত করে আসে। এই বোতল-এর মধ্যে থাকে নিজেদের কায়দায় তৈরি ‘মদ’ (akja)। এরপর সূর্যাস্ত শুরু হলে সংগীতের সুর ও নৃত্যের ছন্দ সব ম্লান হয়ে যায়।

(চলবে)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-১৮)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-১৮)

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-১৯)

০৬:০৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪