১০:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

ইবিতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • Sarakhon Report
  • ০২:৩৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • 163

ইবি প্রতিনিধি: কুরআন খানি, জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, আনন্দ র‍্যালি ও পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে গার্ড অব অনার দিয়ে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচীর সূচনা হয়। পরে প্রশাসন ভবন চত্বর থেকে আনন্দের প্রতিক বেলুন উড়িয়ে কর্মসূচি শুরু হয়। এরপর প্রশাসনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধে এসে সমাবেত হয়।

এসময় স্মৃতিশৌধে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহিদদের প্রতি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় তাঁর সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম আলী হাসান।

পর্যায়ক্রমে সকল অনুষদ, বিভাগ, শিক্ষক সমিতি, শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট, জিয়া পরিষদে, প্রতিটি হল, কর্মকর্তা ও কর্মচারী সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া করা হয়।

এছাড়াও, গতকাল ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে দিবাগত রাতে গণহত্যায় নিহত এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় কেন্দ্রীয় মসজিদে কুরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে রাত ৯টায় কালরাত স্মরণে ক্যাম্পাসে এক মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট করা হয়।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

ইবিতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

০২:৩৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪