১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকা আসলে কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত? নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প

ইস্টার্ন রিফাইনারি সাময়িক বন্ধ হওয়ার আশঙ্কা, তেলের ঘাটতি বাড়ছে

অপরিশোধিত তেলের সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, বিশেষ করে হরমুজ প্রণালিতে সংঘাতের কারণে তেল আমদানি ব্যাহত হওয়ায় এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এপ্রিলের মাঝেই উৎপাদন ঝুঁকির মুখে

জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন জানান, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই অপরিশোধিত তেলের ঘাটতি দেখা দিতে পারে। এর ফলে ইআরএলের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হতে পারে।

তেল পরিশোধনে দ্বিতীয় ইউনিট করার উদ্যোগ | প্রথম আলো

মজুত মাত্র ২৩ হাজার টন

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সকাল পর্যন্ত রিফাইনারিতে মজুত ছিল মাত্র ২৩ হাজার টন ক্রুড অয়েল, যা সর্বোচ্চ সাত দিন পর্যন্ত পরিশোধন সম্ভব। এই পরিস্থিতিতে আগামী ৭ এপ্রিলের মধ্যে উৎপাদন বন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে।

হরমুজ প্রণালির উত্তেজনা ব্যাঘাত সৃষ্টি

সবশেষ ১৮ ফেব্রুয়ারি দেশে অপরিশোধিত তেলের একটি জাহাজ পৌঁছায়। এরপর নতুন কোনো চালান আসেনি। ইরানকে কেন্দ্র করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিলো ইরান

নতুন চালান রাস্তায়, তবে সময় অনিশ্চিত

বর্তমানে তিনটি তেলবাহী জাহাজ দেশের পথে রয়েছে। এগুলো পৌঁছাতে কত সময় লাগবে তা এখনো নিশ্চিত নয়। সাধারণত মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে একটি জাহাজ পৌঁছাতে ১২ থেকে ১৫ দিন সময় লাগে।

জনপ্রিয় সংবাদ

আমেরিকা আসলে কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত?

ইস্টার্ন রিফাইনারি সাময়িক বন্ধ হওয়ার আশঙ্কা, তেলের ঘাটতি বাড়ছে

১০:৩৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬