০১:১৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপান-যুক্তরাষ্ট্রের যৌথ হস্তক্ষেপে ঘুরে দাঁড়াল ইয়েন, আরও পদক্ষেপের ইঙ্গিত সিন্ধু পানি চুক্তি: ছয় দশক পর বদলে যাওয়া বাস্তবতায় নতুন হিসাবের সময় ভাঁজযোগ্য আইফোনের উৎপাদন দিনে মাত্র কয়েকশ, বাজারে সরবরাহ নিয়ে শঙ্কা ট্রাম্পের নতুন দাবি: ইউক্রেনকে দেওয়া শত শত বিলিয়ন ডলার ইউরোপের কাছ থেকে ফেরত চান রাশিয়ার নাশকতায় ইউরোপে বাড়ছে সংঘাতের ঝুঁকি, চাপে ন্যাটো ছয় মাসের যুদ্ধে আরও আত্মবিশ্বাসী ইরান, বাড়তে পারে সংঘাত পেন্টাগনে ফাঁস ঠেকাতে ৫০ কর্মকর্তার পলিগ্রাফ পরীক্ষা, ইরান যুদ্ধের তথ্য ঘিরে নজিরবিহীন তদন্ত যে ‘ইয়েনটাউন’ একদিন ছিল ভবিষ্যৎ, ৩০ বছর পর ৪কে-তে ফিরছে ‘Swallowtail Butterfly’ পাকিস্তানে বিদ্যুতের দাম বাড়ল ইউনিটে ২.৫৮ রুপি, গ্রাহকের ওপর বাড়তি চাপ ৪৫.৬৭ বিলিয়ন রুপি পরমাণু ‘লিজ’ ছড়িয়ে পড়ছে, বদলে যেতে পারে বৈশ্বিক নিরাপত্তার চিত্র

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

  • Sarakhon Report
  • ০১:৩৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
  • 172

জাফর আলম
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে নিষিদ্ধ সংগঠনের তিন শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এ সময় তাদের কাছ থেকে ২টি ওয়ান শুটারগান, ১টি দেশীয় তৈরি রিভালভার, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ৪ রাউন্ড পিস্তলের গুলি ও ৩ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত মহাপরিদর্শক মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বালুরমাঠ পুলিশ ক্যাম্প সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ৭ নম্বর ক্যাম্প, ব্লক-জি এর মো. সিদ্দিকের ছেলে মো. রহিম (২৪), ১৮ নম্বর ক্যাম্প, ব্লক-এম/১০ এর সাবের আহমদের ছেলে মোহাম্মদ নুর (২৭), ৬ নম্বর ক্যাম্প, সি/৬ এর মোহাম্মদ জাফরের ছেলে মোহাম্মদ ফয়েজ (৩২)।

অতিরিক্ত মহাপরিদর্শক মো. ইকবাল বলেন, উখিয়া বালুরমাঠ রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ তিন রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি অস্ত্র-গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদ ফয়েজের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এপিবিএন পুলিশের এই কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

জাপান-যুক্তরাষ্ট্রের যৌথ হস্তক্ষেপে ঘুরে দাঁড়াল ইয়েন, আরও পদক্ষেপের ইঙ্গিত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

০১:৩৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪