০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

উচ্চক্ষমতার মাইক্রো ফাইবার ট্রেন চালু চীনে

  • Sarakhon Report
  • ০৪:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • 140

জানুয়রি ১২, সিএমজি বাংলা ডেস্ক: পূর্ব চীনের শানতোং প্রদেশের বন্দর নগরী ছিংতাওতে গেল শুক্রবার থেকে যাত্রী বহন শুরু করলো কার্বন ফাইবার মেট্রোরেল ‘সেট্রোভো ১ দশমিক শূন্য’। মেট্রোরেলটির বডি ও কাঠামো মাইক্রো ফাইবারের তৈরি। এতে করে সাধারণ ট্রেনের চেয়ে এর বগি ও কাঠামোর ওজন ২৫ থেকে ৫০ শতাংশ কমেছে।

সিআআরসি ছিংতাও সিফাং কোম্পানির প্রধান প্রকৌশলী লিউ চিনচু জানান, এ ট্রেনের চলাচলে শক্তির খরচ ৭ শতাংশ কমিয়ে আনা সম্ভব হয়েছে, যার ফলে বছরে প্রায় ১৩০ টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমবে। এটি ৬ দশমিক ৭ হেক্টর বৃক্ষরোপণের সমান উপকার করবে।

কার্বন ফাইবার ব্যবহারে ট্রেনটির কাঠামো হয়েছে আরও শক্তিশালী, বেড়েছে স্থায়িত্ব।

ট্রেনটির কেবিনেও ফাইবার ব্যবহার করা হয়েছে। এর চকচকে কালো কার্বন ফাইবার সিট ও হাতলে রয়েছে উচ্চ প্রযুক্তির অনুভূতি। এ ছাড়া ফাইবারের কারণে ট্রেনের কম্পন ও শব্দের মাত্রাও কমেছে। এতে যুক্ত হয়েছে বুদ্ধিমান রক্ষণাবেক্ষণ ব্যবস্থা, স্মার্ট সেবা, ত্রুটি সনাক্তকরণ এবং রিয়েল টাইম পর্যবেক্ষণ ব্যবস্থা।

রাসেল/ ফয়সল

তথ্য ও ছবি: সিনহুয়া

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

উচ্চক্ষমতার মাইক্রো ফাইবার ট্রেন চালু চীনে

০৪:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫