০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

কণা’র গানে মুগ্ধ রুনা লায়লা

  • Sarakhon Report
  • ০৪:১৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • 158

সারাক্ষণ প্রতিবেদক
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা, এই সময়ে সিনেমার গানের ক্রেজ দিলশাদ নাহার কণা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমায় ‘দুষ্টু কোকিল’ গান গেয়ে দেশ বিদেশে ব্যাপক সাড়া ফেলেছেন। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বহিঃবিশ্বে এই গান শ্রোতা দর্শকের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। নতুন করে এই গানের মধ্যদিয়ে কণা এতোটাই আলোচনায় এসেছেন যে এই গান পরবর্তী তার ব্যস্ততা আরো বহুগুণে বেড়ে গেছে। যদিও বা কণা সবসময়ই সিনেমার গান, আধুনিক গান, জিঙ্গেল এবং স্টেজ শো নিয়ে বছরজুড়ে ব্যস্ত থাকেন।

কিন্তু ‘দুষ্টু কোকিল’ সুপার ডুপার হিট হবার পর যেন ব্যস্ততা আরো বেড়ে গেছে। এই গানের প্রশংসায় ভাসছিলেন তিনি। কিন্তু এবার যা হলো, সবকিছুকে ছাপিয়ে গেলো। কারণ এবার বিশ্ব সঙ্গীতাঙ্গনের গর্ব গায়িকা, সুরস্রষ্টা রুনা লায়লা নিজে কণা’র এই দুষ্টু কোকিল’ গানের ভূঁয়সী প্রশংসা করেছেন। সোমবার রাতে ফেসবুকে ‘তুফান’ সিনেমা, সিনেমার দুই গান প্রসঙ্গে রুনা লায়লায় তার ফেসবুকে’র দুটি আইডিতে লিখেছেন,‘ কয়েকদিন আগে তুফান দেখলাম। ভীষণ উপভোগ করেছি। সিনেমাটির নির্মাণশৈলী ভালো ছিল এবং শাকিব খান যথারীতি খুব ভালো করেছে।

দুটি গান সত্যিই খুব সুন্দরভাবে রচিত, গাওয়া এবং শুট করা হয়েছে। আমি দুটি গানই পছন্দ করেছি। তবে আমার ব্যক্তিগত পছন্দ হল ‘দুষ্টু কোকিল ডাকে কু কু কু কু’। মনকাড়া সুর এবং কণা খুব সুন্দর গেয়েছে। পরবর্তী প্রজেক্টের জন্য শুভকামনা।’ এই স্ট্যাটাস দেখে বিস্মিত, অভিভূত,মুগ্ধ কণা। তিনি তখণ একটি স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করছিলেন। কী রিপ্লাই দিবেন বুঝে উঠতে পারছিলেন না।

কণা বলেন,‘ আমার সারা জীবনের সঙ্গীত জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় অর্জন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের আমার গান দুষ্টু কোকিল নিয়ে তার ভালোলাগার কথা তাঁরই ফেসবুকে লেখা। আমার বিশ্বাসটাই হচ্ছিলো না। তিনি যে কতো বড় মনের, কতো মহান একজন শিল্পী তা আবারো প্রমাণ পেলাম আমরা। আল্লাহ তাকে ভালো রাখুন, সুস্থ রাখুন।’

এদিকে একই দিনে কণা’র স্বামী গোলাম মোঃ ইফতেখার গহীন কণা’র এই সাফল্য’কে নিয়ে কণার সংগ্রামী জীবন, গানে তার অধ্যবসায়, শ্রম এবং তার বিনয় নিয়ে ভীষণ প্রশংসা করে একটি স্ট্যাটাস দিয়েছেন, যা তার জন্য ছিলো অনেক অনুপ্রেরণার। একই দিনে রুনা লায়লা এবং স্বামীর কাছ থেকে অনুপ্রেরণা মূলক ফেসবুক স্ট্যাটাস পাওয়ায় ১৫ জুলাই দিনটিকে সঙ্গীত জীবনের বিশেষ দিন হিসেবেই বিবেচনা করবেন সারা জীবন, এমনটাই বললেন কণা।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

কণা’র গানে মুগ্ধ রুনা লায়লা

০৪:১৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪