০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

কদমফুলের বর্ষায় রঙ বাংলাদেশের নতুন সংগ্রহ

বর্ষা এলেই যেসব ফুলের কথা প্রথম মনে পড়ে, তার মধ্যে কদম অন্যতম। বৃষ্টির ফোঁটার মতোই কদম ফুটে ওঠে প্রকৃতির আঁচলে-নিভৃতে, কোমলতায়, যেন জলভেজা দুপুরের শান্ত প্রতিচ্ছবি। কবিদের কলমে কদম এসেছে শতবার-“চাঁদের হাসির মতো মুখ,” “নদীর ধারে কদমতলা,” “প্রথম প্রেমের স্মৃতি” হয়ে। আমাদের লোকসংস্কৃতিতে কদমের ছায়া ছড়ানো, বিশেষত বাউল গান আর লোককথায়।

রবীন্দ্রনাথ ঠাকুরের গানেও কদম এসেছে-”কে গেলি বল কদম তলায়?” এই লাইনেই যেন ফুটে ওঠে বর্ষার অন্তরাল রোমান্স। তবে কদম শুধু রূপ নয়, বরং এক ঋতুর স্মারক। এটা বলে দেয়, বর্ষা এসেছে। কদমের সুবাস ছড়িয়ে পড়ে হাওয়ায়, জানিয়ে দেয়, প্রকৃতি এখন ভালোবাসার মোহে ভিজে। আর শহরের মাঝে, কংক্রিটের ভিড়ে কোথাও একটুখানি কদম দেখলেই মন চায় গ্রামে ফিরে যেতে, শালিক-ভরতি আকাশে তাকিয়ে থাকতে, কিংবা বৃষ্টিভেজা মাটির গন্ধে আবার সেই শৈশব খুঁজে নিতে।
কদমফুল, যা বাংলার বর্ষার প্রতীক, ভালোবাসার এক মৌন প্রতিচ্ছবি সে-ই ফুলকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে রঙ বাংলাদেশের পোশাকের গল্প। বর্ষা এক রোমান্টিক, কখনো বা বিষন্ন, আবার কখনো উজ্জ্বল আনন্দের যেমন প্রতীক, তেমনি রঙ বাংলাদেশের নতুন পোশাক লাইনেও বর্ষার সেই বহুমুখী রূপ প্রতিফলিত হবে। কদমফুলের করা এই থিমে এই সংগ্রহটির মাধ্যমে রঙ বাংলাদেশ বর্ষার স্বতন্ত্র রূপটি উদযাপন করেছে, যেখানে প্রতিটি ডিজাইন, রঙ এবং প্যাটার্নের মধ্যে রয়েছে কদম ফুলের চমৎকার কারুকার্য।
এই বিশেষ সংগ্রহে ব্যবহৃত কাপড়ের মধ্যে রয়েছে কটন, যা বেশ আরামদায়ক। সাথে স্কিন প্রিন্টে ফুটে তোলা হয়েছে কদম ফুলের সাথে সবুজের সমারোহ। কদমফুলের থিমে শাড়িতে ব্যবহার করা হয়েছে কটন ফেব্রিক্স। আর ডিজিটাল প্রিন্টের চমৎকার ফুলের সৌন্দর্য।
পোশাকের ডিজাইনে কদম ফুলের প্যাটার্ন, রঙের বাহুল্য এবং আবেগি নকশা গুলির মধ্যে রঙ বাংলাদেশ এর ঐতিহ্যের প্রতিফলন দেখা যাবে। পরিবারের সকলে মিলে বৃষ্টিবিলাস করতে বা বাহিরে কোথাও বর্ষা উদযাপন করতে কদম ফুল থিমের এই ফ্যামিলি সিরিজটি হবে আদর্শ।
নতুন সংগ্রহের প্রতি আগ্রহী ক্রেতাদের জন্য রঙ বাংলাদেশ এর ব্র্যান্ড স্টোর এবং অনলাইন প্ল্যাটফর্মে এই পোশাকগুলো পাওয়া যাবে। এই বর্ষায় কদম ফুলের সুবাসে নিজেকে সাজান নতুন এক কবিতায়, রং-এর ক্যানভাসে। বর্ষার সাজে কদমের সাথে নিজেকে ফুটিয়ে তুলতে তাই আজই যোগাযোগ করুন রঙ বাংলাদেশের যেকোনো আউটলেটে।

এছাড়া ঘরে বসে আরামেই কিনতে চাইলে রয়েছে অনলাইন শপিংয়ের সুবিধা ই-কমার্স সাইট www.rang-bd.com.

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

কদমফুলের বর্ষায় রঙ বাংলাদেশের নতুন সংগ্রহ

১০:০০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫