১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

কারাগারে আবারও আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাইবান্ধায় আবারও কারাগারের ভেতরে একজন আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়ার অল্প সময়ের মধ্যেই হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারাগারে বন্দিদের মৃত্যু নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে ঘটনাটি।

গাইবান্ধায় কারাগারে অসুস্থ হয়ে তারিক রিফাত (৫০) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) রাত ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা কারাগারের জেলার মো. আতিকুর রহমান।

তারিক রিফাত গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আবু তাহেরের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আহ্বায়ক ছিলেন।

জেলার আতিকুর রহমান জানান, বিকেল ৪টার দিকে তারিক রিফাতকে কারাগারে আনা হয়। কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, সম্প্রতি তারিক রিফাতের হৃদযন্ত্রে রিং পরানো হয়েছিল। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শিশির ঘোষ বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, ১৭ নভেম্বর কারাগার থেকে জামিনে মুক্তির পর ওইদিন রাতেই রিফাতকে আবার গ্রেফতার করা হয়। অসুস্থতার কারণে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে শনিবার বিকেলে তাকে থানায় আনা হয়। দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তারিক রিফাতের বিরুদ্ধে গত বছরের ৫ আগস্টের আগে ফুলপুকুরিয়া এলাকায় হামলা, বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ, জামায়াত নেতাকে হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনের একাধিক মামলা ছিল। এর মধ্যে দুটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি ছিলেন। গত ১৯ অক্টোবর গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

#AwamiLeague #JailDeath #Gaibandha #BangladeshNews #PoliticalLeader #CustodialDeath

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

কারাগারে আবারও আওয়ামী লীগ নেতার মৃত্যু

১১:২১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫