০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

কিরগিজস্তান বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় : সালমান এফ রহমান

  • Sarakhon Report
  • ০৮:৪৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
  • 213

সারাক্ষণ ডেস্ক

সালমান বলেন , “তৈরি পোশাক শিল্প ও শিক্ষাসহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। উভয় দেশ এই সুযোগগুলি ব্যবহার করতে চায়।”

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আজ (২২ এপ্রিল) বলেছেন, মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগ করতে চায় ।

এছাড়া দেশটি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় বলে বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ভবনে ঢাকা সফররত কিরগিজ প্রজাতন্ত্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী আভাজবেক আতাখানভের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “তৈরি পোশাক শিল্প এবং শিক্ষাসহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। উভয় দেশই এই সুযোগগুলো ব্যবহার করতে চায়।”

“এছাড়া, দুই দেশ কৃষি ও প্রযুক্তি খাতেও কাজ করতে পারে,” যোগ করেন সালমান।তিনি বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর অনেক সুযোগ রয়েছে।

কিরগিজস্থানের ঐতিহ্য

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “কিরগিজস্তানে প্রায় ১,০০০ বাংলাদেশী মেডিকেল শিক্ষার্থী অধ্যয়ন করছে। দেশটি বাংলাদেশ থেকে আরও শিক্ষার্থী আশা করে।”

কিরগিজ প্রজাতন্ত্র কোভিড সময়কালে ইউরোপীয় ইউনিয়নের সাথে সহযোগিতা জোরদার করেছে, সালমান বলেন, দেশটি এখন ইউরোপীয় ইউনিয়নে পোশাক শিল্প রপ্তানি করছে।

“তারা বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নে যৌথভাবে পোশাক রপ্তানির ইচ্ছা প্রকাশ করেছে,” তিনি বলেন।

এদিকে, আভাজবেক আতাখানভ বাংলাদেশের চলমান আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন।

তিনি বলেন, “বাংলাদেশ অর্থনৈতিক উন্নতি করছে। কিরগিজ প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করতে চান এবং উৎপাদনমুখী শিল্পে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।”

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

কিরগিজস্তান বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় : সালমান এফ রহমান

০৮:৪৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪