০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে চা-দোকানিকে কুপিয়ে হত্যা, আহত ৩ মহাকাশ অবকাঠামো নির্মাণে বিশ্বে দ্বিতীয় চীন, শীর্ষে যুক্তরাষ্ট্র কিশোর কুমারের গান গাইলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, ভারত সফরে আনোয়ারের অন্যরকম মুহূর্ত ব্রিকসে এক মঞ্চে পুতিন, মোদি ও শি—বদলে যাচ্ছে বিশ্ব রাজনীতির সমীকরণ যুদ্ধের আরেকটি রণক্ষেত্র: মানুষের মনোযোগ কে নিয়ন্ত্রণ করছে? সাবেক সিআইএ কর্মকর্তার বাড়িতে ৪ কোটি ডলারের সোনা, মামলায় সমঝোতার উদ্যোগ বোল্টের রেকর্ড ছাড়িয়ে দৌড়, এবার বাস্তব কাজে নামতে চায় চীনের রোবট মিশর- ব্রিকস বাণিজ্যে বড় উল্লম্ফন, ছয় মাসে লেনদেন ৩৬.৭ বিলিয়ন ডলার রুশ পরমাণু সংস্থার প্রধানের দাবি, জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্রে জ্বালানি বহনকারী ট্রাকে ইউক্রেনের হামলা যুক্তরাষ্ট্রের পণ্য বয়কটে বদলে যাচ্ছে কানাডার সুপারমার্কেট, বাড়ছে বিকল্প দেশ থেকে আমদানি

কিশোরগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মামা-ভাগনে নিহত

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার চান্নগাঁও হাওরে বৃষ্টির মধ্যে মাছ ধরার সময় বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চান্নগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে শাহ আলম (৩৮) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মোকাররম হোসেন (২৪)। সম্পর্কে তারা মামা-ভাগনে।

বৃষ্টির মধ্যে হাওরে বজ্রপাত

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান জানান, শনিবার সকাল ৭টার দিকে বৃষ্টির মধ্যে চান্নগাঁও হাওরে মাছ ধরছিলেন শাহ আলম ও মোকাররম। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

বজ্রপাতের পর তারা দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে সকাল ১০টার দিকে স্বজনরা তাদের খুঁজতে হাওরের দিকে বের হন।

হাঁটুপানি থেকে মরদেহ উদ্ধার

খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা হাওরের হাঁটুপানির মধ্যে শাহ আলম ও মোকাররমের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি পুলিশকে জানানো হলে করিমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, বৃষ্টির সময় হাওরে মাছ ধরার মধ্যেই বজ্রপাতের শিকার হন তারা। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে চা-দোকানিকে কুপিয়ে হত্যা, আহত ৩

কিশোরগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মামা-ভাগনে নিহত

০৩:৫৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬