০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন?

  • Sarakhon Report
  • ০৪:৪১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
  • 202

ফয়সাল আহমেদ

কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন?…….মৃত্যু অনিবার্য সকলের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু কিছু কিছু মৃত্যু মেনে নেওয়ার মতো নয়। এমনি এক মৃত্যু শোকে কেঁদেছে কাল বড়চওনা ইউনিয়ন বাসি। টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা  ইউনিয়নের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবদুল বাসেদের ছেলে সজিবুল হাসান সুজন। গতকাল বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে  ট্রাকের ধাক্কায় মৃত্যুবরণ করেন।

বড়চওনা বাজারে সজিবুলের অনলাইন শপ নামের একটি জুতার দোকান ছিল। ঈদ উপলক্ষে তাঁর দোকানে বিক্রির জন্য গতকাল বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলে করে ঢাকায় গিয়েছিলেন পাইকারি মূল্যে জুতা কেনার জন্য। ফেরার পথে রাত আটটার দিকে উপজেলার তক্তারচালা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। সজিবুল ঘটনাস্থলেই নিহত হন।

সজিবুল ইসলামের স্ত্রীর অন্তঃসত্ত্বা এই প্রথম সন্তানের বাবা হতে যাচ্ছিলেন তিনি। অত্যন্ত সাদামাটা, ভালো মনের একজন মানুষ সুজন ছিলেন। সমাজের বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত ছিলেন এবং বিভিন্ন এতিম বাচ্চাদের জন্য কাজ করতো সে। কিন্তু কে জানতো তার নিজের বাচ্চাই এখন পৃথিবীতে আসবে এতিম হয়ে!

মৃত্যুর আগের দিন অর্থাৎ বুধবার ছিল তাঁর জন্মদিন।  জন্মদিনের পরের দিনই হয়ে গেলো তাঁর মৃত্যু দিন।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে বড়চওনা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাঁকে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন?

০৪:৪১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪