১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকা আসলে কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত? নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প

ক্যানসার নির্ণয়ের পর প্রথম জনসম্মুখে লুসি ডেভিস, ভক্তদের ভালোবাসায় আবেগাপ্লুত

‘শন অব দ্য ডেড’ ও ‘দ্য অফিস’খ্যাত ব্রিটিশ অভিনেত্রী লুসি ডেভিস স্তন ক্যানসারের চতুর্থ ধাপ শনাক্ত হওয়ার খবর প্রকাশের পর প্রথমবারের মতো কোনো জনসম্মুখের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। শনিবারের ওই অনুষ্ঠানে ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

১১ আগস্ট ডেভিস জানিয়েছিলেন, দেড় বছর আগে তার স্তন ক্যানসার ধরা পড়ে। পরে রোগটি হাড়ে ছড়িয়ে পড়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, রোগটি এমন পর্যায়ে পৌঁছেছে যে তার ক্ষেত্রে কেমোথেরাপি দেওয়ার সুযোগ আর নেই।

ভক্তদের ভালোবাসায় আবেগাপ্লুত

শনিবারের অনুষ্ঠানে ডেভিস ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং স্বাক্ষর দেন। কয়েকজন ভক্ত তাকে উদ্দেশ করে ভালোবাসার কথা জানালেও অনুষ্ঠানে তার শারীরিক অবস্থা নিয়ে সরাসরি কোনো প্রশ্ন করা হয়নি।

‘শন অব দ্য ডেড’ ছবির পরিচালক এডগার রাইট এবং অভিনেতা সাইমন পেগও অনুষ্ঠানের আলোচনায় অংশ নেন। ছবিটিতে ডেভিস ডায়ান চরিত্রে অভিনয় করেছিলেন। জম্বি-আক্রান্ত পৃথিবীতে বেঁচে থাকা মূল চরিত্রগুলোর একজন ছিলেন তিনি এবং সাইমন পেগের অভিনীত শনকে জম্বিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করেছিলেন।

ছবিটির শুটিংয়ের স্মৃতিচারণ করে ডেভিস বলেন, সবাই মিলে জম্বির মতো সেজে একটি চত্বর দিয়ে হাঁটার ঘটনাটি তার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি। তার ভাষায়, তখন তাদের মনে হয়েছিল তারা যেন দুষ্টুমি করা স্কুলশিক্ষার্থী। পুরো সময়টিই ছিল আনন্দ আর উচ্ছ্বাসে ভরা।Lucy Davis 'grateful' for public support following cancer diagnosis | The  Standard

‘আমরা যা চাই, তা হতে পারি’

চলচ্চিত্রশিল্পে প্রবেশ করতে আগ্রহীদের জন্য পরামর্শ দিতে গিয়ে ডেভিস বলেন, মানুষ বড় হওয়ার সঙ্গে সঙ্গে নানা ধরনের সীমাবদ্ধতার কথা শুনতে থাকে। কিন্তু বাস্তবে সেই সীমাবদ্ধতাগুলোর অনেকটাই মানুষের নিজের ধারণা।

তিনি বলেন, প্রত্যেকেই নিজের মতো করে বাঁচতে পারে, যেকোনো কিছু করতে পারে এবং যে কেউ হতে পারে। এর জন্য কারও কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই।

ডেভিস বিবিসির জনপ্রিয় হাস্যরসাত্মক ধারাবাহিক ‘দ্য অফিস’-এ ডন টিনসলি চরিত্রে অভিনয় করেছেন। তার বাবা কৌতুকশিল্পী জ্যাসপার ক্যারট।

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা

ক্যানসারের কথা প্রকাশ করার দুই দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ডেভিস জানিয়েছিলেন, ভক্তদের প্রতিক্রিয়া তাকে অভিভূত করেছে।

তিনি বলেন, নিজের ক্যানসারের খবর জানিয়ে দেওয়া বার্তাটি এত মানুষের দৃষ্টি আকর্ষণ করবে, তা তিনি কল্পনাও করেননি। মানুষের কাছ থেকে পাওয়া বিপুল ভালোবাসা ও সমর্থনে তিনি গভীরভাবে আবেগাপ্লুত হয়েছেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

আমেরিকা আসলে কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত?

ক্যানসার নির্ণয়ের পর প্রথম জনসম্মুখে লুসি ডেভিস, ভক্তদের ভালোবাসায় আবেগাপ্লুত

০৬:৫০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬