০৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

ক্ষমতায় গেলে শরিয়াহ আইন বাস্তবায়ন করা হবে না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের দল রাষ্ট্রক্ষমতায় গেলে শরিয়াহ আইন বাস্তবায়নের কোনো পরিকল্পনা নেই। একটি উচ্চপর্যায়ের খ্রিস্টান প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান প্রতিনিধিদলের সদস্যরা।

বুধবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মার্কিন শিক্ষাবিদ ড. গর্ডন ক্লিংগেনশমিটের নেতৃত্বে খ্রিস্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল এ সময় জামায়াত আমিরের সঙ্গে মতবিনিময় করেন।

ক্ষমতায় গেলেও শরিয়াহ আইন বাস্তবায়ন হবে না

প্রতিনিধিদলে ছিলেন ন্যাশনাল খ্রিস্টান ফেলোশিপ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মার্থা দাশ, বাংলাদেশ ইভানজেলিক্যাল রিভাইভাল চার্চের চেয়ারম্যান রেভারেন্ড বনি বাড়ৈ, টিচার ফর পাস্টর ইন বাংলাদেশের সাবেক আইনপ্রণেতা ড. গর্ডন ক্লিংগেনশমিটসহ অন্যরা।

সাক্ষাৎকালে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, পারস্পরিক সহাবস্থান এবং সামাজিক শান্তি বজায় রাখার নানা বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনাকে ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ বলে বর্ণনা করেন অংশগ্রহণকারীরা।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ একটি বহুধর্মীয় ও বহুসাংস্কৃতিক রাষ্ট্র। এখানে সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি জানান, জামায়াতে ইসলামী ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচারের পক্ষে সব সময় অবস্থান নিয়েছে।

ক্ষমতায় গেলে শরিয়াহ আইন বাস্তবায়ন করবেন না জামায়াত আমির: মার্থা দাস

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্থা দাশ। তিনি জানান, জামায়াত আমির স্পষ্ট করে বলেছেন, ক্ষমতায় গেলে তারা শরিয়াহ আইন বাস্তবায়ন করবেন না। বিষয়টিকে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আশাব্যঞ্জক হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, আমির সংখ্যালঘুদের নিজেদেরকে সংখ্যালঘু ভাবনায় সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়েছেন এবং ছোট ছোট সম্প্রদায়কে সন্তানের মতো আগলে রাখার আশ্বাস দিয়েছেন।

রেভারেন্ড বনি বাড়ৈ বলেন, বাংলাদেশের খ্রিস্টান নাগরিক হিসেবে তারা একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ দেখতে চান।

এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সাইফুল্লাহ মানসুরও উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

ক্ষমতায় গেলে শরিয়াহ আইন বাস্তবায়ন করা হবে না: জামায়াত আমির

১১:২৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬