১১:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

খাস জমি ও অর্পিত সম্পত্তি নিয়ে চলমান মামলাসমূহ নিরসনে অগ্রাধিকার দিন- ভূমি উপদেষ্টা

  • Sarakhon Report
  • ০৫:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • 135

সারাক্ষণ ডেস্ক

এল জি আরডি ও সমবায় এবং  ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ খাস জমি ও অর্পিত সম্পত্তি নিয়ে চলমান মামলাসমূহ নিরসনে অগ্রাধিকার মূলক কার্যক্রম গ্রহণের আহ্বান জানিয়েছেন। সরকারি সম্পত্তি যাতে বেহাত না হয়, সেজন্য বিদ্যমান মামলাসমূহ নিয়ে নিয়ম মাফিক উচ্চ আদালতের এটর্নি জেনারেল কার্যালয় ও জেলা পর্যায়ে সরকারি কৌশলীদের (জিপি) সাথে নিবিড় ভাবে যোগাযোগের উদ্যোগ নিতে হবে।

ভূমি উপদেষ্টা আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের ৫৭তম টিম সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।ভূমি সচিব মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এতে সভার কার্যক্রম উপস্থাপন করেন উপসচিব মোহাম্মদ আবুল কালাম। এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় অন্তবর্তী সরকার ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা, বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি, আইন সংক্রান্ত, জনবল, পদোন্নতি, অধিগ্রহণ মামলা, খাসজমি সংরক্ষণ, খসড়া আইন ও বিধিমালা, মাঠ পর্যায়ের কার্যক্রম এবং মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থা সমূহের ওয়েব সাইট মনিটরিং বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ভূমি উপদেষ্টা মন্ত্রণায়ের কার্যক্রম অগ্রাধিকার নির্ধারণ করে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি মাঠ পর্যায়ে ব্যাপক তদারকির ওপর গুরুত্বারোপ করে বলেন, সকল চলমান প্রকল্প কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে কোন গাফিলতি করা চলবে না।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

খাস জমি ও অর্পিত সম্পত্তি নিয়ে চলমান মামলাসমূহ নিরসনে অগ্রাধিকার দিন- ভূমি উপদেষ্টা

০৫:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪