০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
কানাডার পাল্টা শুল্কে নতুন উত্তেজনা, থমকে গেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা ট্রাম্পের কড়া বার্তা: যুক্তরাষ্ট্রে বিমান বিক্রি করতে হলে আমেরিকাতেই উৎপাদন করতে হবে বোম্বার্ডিয়ারকে সরবরাহ সংকটের পরও কেন ১০০ ডলার ছাড়াচ্ছে না তেলের দাম? জমি দখলের নতুন ছক, পশ্চিম তীরে বসতি বাড়াচ্ছেন দুই ইসরায়েলি ভাই ডলারকে বিদায় নয়, বিকল্পের দরজা খোলা রাখছে রাশিয়া সৌদি আরবের চার শহরে হুথিদের হামলা, আহত ৭৩ নেপাল থেকে ডিখৌ: ভয়াবহ বন্যার পেছনে জলবায়ু ও ভূতত্ত্বের অশনি সংকেত চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার নিখোঁজ মহেশখালীতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা, একাই ছিলেন বাড়িতে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের চার প্রবাসী নিহত

গণভোট ঘিরে গুজব, সরকারের স্পষ্ট বার্তা

আসন্ন গণভোটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। গুজবে বলা হচ্ছে, গণভোটে ‘হ্যাঁ’ ভোট বেশি পড়লে অন্তর্বর্তী সরকারের মেয়াদ আরও ছয় মাস বাড়বে। তবে সরকার স্পষ্টভাবে জানিয়েছে—এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

প্রেস-উইং

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ১২ ফেব্রুয়ারির গণভোট সামনে রেখে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়াচ্ছে। ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের একটি ফটোকার্ড ভুলভাবে ব্যাখ্যা করে এই গুজব ছড়ানো হচ্ছে, যেখানে বলা হয়েছিল নির্বাচিত সংসদ সদস্যরা ১৮০ দিন সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ায় যুক্ত থাকবেন।

সরকারের ব্যাখ্যায় জানানো হয়, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ কোথাও বলেননি যে বর্তমান অন্তর্বর্তী সরকার ওই সময় ক্ষমতায় থাকবে। তাঁর বক্তব্য অনুযায়ী, নির্বাচনের পর সংসদ স্বাভাবিকভাবেই সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। পাশাপাশি নির্বাচিত সংসদ সদস্যরাই আলাদা শপথ নিয়ে ১৮০ দিনের মধ্যে সাংবিধানিক সংস্কার শেষ করবেন।

গণভোট সম্পর্কে স্পষ্ট ধারণা নেই হরিরামপুরের বেশিরভাগ মানুষের

‘জুলাই জাতীয় সনদ (সাংবিধানিক সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট বেশি হলে সংসদের একটি দ্বৈত ভূমিকা থাকবে। তবে এতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর কোনো বিধান নেই।

সরকারের ভাষ্য অনুযায়ী, সংস্কার প্রক্রিয়া শেষ হলে সংসদ আবার স্বাভাবিক কাঠামোয় ফিরে যাবে। তাই গণভোটের ফল নিয়ে সরকারের মেয়াদ বাড়ার যে কথা বলা হচ্ছে, তা নিছক গুজব ছাড়া কিছুই নয়।

জনপ্রিয় সংবাদ

কানাডার পাল্টা শুল্কে নতুন উত্তেজনা, থমকে গেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা

গণভোট ঘিরে গুজব, সরকারের স্পষ্ট বার্তা

০৭:০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬