০৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

গানে প্রথম একসঙ্গে রাফাত-দোলা

  • Sarakhon Report
  • ০১:১৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • 156
সারাক্ষণ প্রতিবেদক
এবারই প্রথম একসঙ্গে একই গানে কন্ঠ দিলেন এই প্রজন্মের নন্দিত সঙ্গীতশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক শাহরিয়ার রাফাত ও প্রজন্মের শ্রোতাপ্রিয় গায়িকা আসিয়া ইসলাম দোলা। মাসুদ রানা অনিক পরিচালিত ‘ভুল মানুষের গল্প’ নাটকে তারা দু’জন এবারই প্রথম একসঙ্গে গান গাইলেন। গানের শিরোনাম ‘ কী জাদু জানিস’। গানটি লিখেছেন শাহরিয়ার রাফাত নিজেই। সুর সঙ্গীতও করেছেন তিনি।
রাফাত জানান, ‘ভুল মানুষের গল্প’ নাটকটিতে অভিনয় করেছেন অহনা ও শ্যামল মাওলা। নাটকটি শিগিগরই একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেলে গানটিও দর্শক শ্রোতা উপভোগ করতে পারবেন। গানটি প্রসঙ্গে রাফাত বলেন,‘ নাটকের গল্পের সঙ্গে সঙ্গতি রেখেই গানটি লেখা এবং সুর করা। দোলার সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। তবে একসঙ্গে দ্বৈত গান করা হয়নি কখনো। ওয়েস্টার্ণ গানের জন্য দোলা পারফেক্ট। তবে এই গানটিও আমার সঙ্গে দোলা খুউব ভালো গেয়েছে। যে কারণে গানটি নিয়ে আমি আশাবাদী।
আমি চাই দর্শক নাটকটাও উপভোগ করুক, পাশাপাশি আমার এবং দোলার গাওয়া গানটাও দর্শক উপভোগ করুক। কারণ গানটা নিয়ে আমি বেশীই আশাবাদী। আর দোলার জন্য অনেক অনেক শুভ কামনা।’ এদিকে রাফাত জানান, আগামী সেপ্টেম্বরে তার নতুন চারটি গান একে একে প্রকাশ পাবে। চারটি গান লিখেছেন সোমেশ^র অলি, মেহেদী হাসান লিমন ও শাহরিয়ার রাফাত নিজে। দোলার কন্ঠে সর্বশেষ প্রকাশিত শ্রোতাপ্রিয় মৌলিক গান হচ্ছে ‘ভালোবেসে নিঃস্ব’। গানটি লিখেছেন ও সুর করেছেন রাজীব হোসেন।
দোলার নিজের লেখা ও সুরে বৈশাখ নিয়ে একটি জনপ্রিয় গান রয়েছে। গানটির শিরোনমা ‘এলোরে বৈশাখ’। ২০১৭ সালের চ্যানেল আই সেরা কন্ঠ’র একজন শিল্পী দোলা। আরটিভি ফোক স্টেশনের সিজন ফোর-এ দোলা তিনটি গান গেয়েও শ্রোতাপ্রিয়তা পেয়েছিলেন। গান তিনটি হচ্ছে ‘পোশা পাখি’,‘ কৃষ্ণ পক্ষ’ ও ‘শিরনী খাওয়া’। দোলার কন্ঠে প্রকাশিত আলোচিত মৌলিক গানগুলো হচ্ছে ‘হেলে দুলে’,‘ কাঁচের চুড়ি’,‘ পারিনা সামলাতে’। গানগুলো লিখেছেন সুদীপ কুমার দীপ ও দোলা নিজে।
জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

গানে প্রথম একসঙ্গে রাফাত-দোলা

০১:১৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪