১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে দেশের বিভিন্নস্থানে নিহত ৭

  • Sarakhon Report
  • ০৬:৪২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
  • 163

ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম ও সাতক্ষীরায় সাতজন নিহত হয়েছেন। বাসসের জেলা সংবাদদাতাগণ জানান-

ভোলা: জেলায় নারী, শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতের দিকে লালমোহন, দৌলতখান ও বোরহান উদ্দিন উপজেলায় ঘর চাপায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- মনেজা খাতুন (৫৪), মাইসা (৪) ও জাহাঙ্গীর (৫০)।জেলা প্রশাসক কার্যালয়ের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দেলোয়ার হোসেন বাসস’কে বলেন, গতরাতে লালমোহন উপজেলার চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে তীব্র বাতাসে ঘর চাপায় মনেজা খাতুন মারা যান।

এছাড়া একই সময় দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ঘরের উপর গাছ চাপায় মাইশা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়। বোরহান উদ্দিন উপজেলার সাচরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাথানবাড়ি গ্রামের জাহাঙ্গীর (৫০) এর মৃত্যু হয় ঘরের উপর গাছ চাপা পড়ে। নিহত প্রত্যেক পরিবারকে সরকারিভাবে ২৫ হাজার টাকা করে প্রদান করা হবে।

পটুয়াখালী: জেলায় ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে দুইজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৮ টার দিকে জেলার দুমকী উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড নলদোয়ানি স্লুইসগেট এলাকায় গাছচাপায় জয়নাল হাওলাদার (৭০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঙ্গাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নজরুল গাজী। অপরদিকে জেলার বাউফলে পরিত্যক্ত টিনসেট দোতালা ঘরে চাপা পড়ে করিম(৬৫) নামের এক ভিক্ষুক মারা গেছেন। তার বাড়ি পটুয়াখালী বাউফলের নাজিরপুর ইউনিয়নের ধানদি গ্রামে। বাউফল পৌরসভার ৯ নং ওয়ার্ডের উপজেলা পরিষদ এলাকার কাছে এ ঘটনা ঘটেছে। বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লাশের পরিচয় পাওয়া গেছে।

চট্টগ্রাম: আজ সকাল সাড়ে ৮টার দিকে নগরীর বায়েজিদের চন্দ্রনগর কলাবাগান এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় (২৬) নামে এক যুবক প্রাণ হারিয়েছে। যুবকটি নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়ে। এতেই তার প্রাণহানি ঘটে। বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান বলেন, ‘সকাল ৯টার দিকে আমরা খবর পেয়েছি। সাড়ে ৯টার মধ্যে তাকে উদ্ধার করা হয়। তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছি।

সাতক্ষীরা:  গতকাল রাত  ৮টার দিকে নাপিতখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় হোচট খেয়ে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শওকত আলী মোড়ল (৭২) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা শ্যামনগরের গাবুরা ইউনিয়নের নাপিতখালী এলাকার মৃত নঈম আলী মোড়লের ছেলে। গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

(বাসস)

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে দেশের বিভিন্নস্থানে নিহত ৭

০৬:৪২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪