০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

চাঁদাবাজবিরোধী আন্দোলন জরুরি সময়ের দাবি: জামায়াত আমির

রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা লেনদেনের ঘটনায় একজন লেগুনা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজবিরোধী আরেকটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলা এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি।

রোববার (২২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এই মন্তব্য করেছেন। ডা. শফিকুর রহমান জানান, গতকাল রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে একজন গাড়িচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি বলেন, এ ধরনের বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানাই।

চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির

তিনি আরও বলেন, চাঁদাবাজি এমন একভাবে দেশের সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার অংশ হয়ে উঠেছে যে, কখনও কখনও চাঁদা না দেওয়াকেই অপরাধ মনে করা হয়। নেতৃত্বের কাছ থেকে বৈধতার ছাপ পেলেই এর দায়িত্ব সংশ্লিষ্টদের ওপর চলে আসে। মাঝখানে সাধারণ জনগণের জীবন এত সহজে কি হারিয়ে যাবে? না, আমরা তা মেনে নিতে পারি না।

ডা. শফিকুর রহমানের মতে, দেশপ্রেমিক সকলের জন্য একটাই বার্তা– চাঁদাবাজদের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষা করতে হলে সবাইকে সম্মিলিতভাবে লড়াই করতে হবে। তিনি আশ্বাস দিয়েছেন, জনগণের সঙ্গে মিলে এই লড়াই চলবে, ইনশাআল্লাহ।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

চাঁদাবাজবিরোধী আন্দোলন জরুরি সময়ের দাবি: জামায়াত আমির

১১:৩৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬