০৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

চীনের নিজস্ব প্রযুক্তিতে আরও উন্নত হলো ডুবোযান চিয়াওলং

  • Sarakhon Report
  • ০৬:০০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • 216

চীনের গভীর সমুদ্রের মানববাহী ডুবোযান চিয়াওলং-এর নতুন আপগ্রেড সম্পন্ন হয়েছে। চীনের নিজস্ব প্রযুক্তিতেই সম্পন্ন হয়েছে এই আপগ্রেডের কাজ।

২০২৩ সালের নভেম্বরে শুরু হওয়া এই কাজে প্রধানত ব্যাটারি, থ্রাস্টার ও ক্যামেরা ব্যবস্থার আধুনিকায়ন করা হয়েছে। নতুন সাত হাজার মিটারের হাই-এনার্জি ডেনসিটি লিথিয়াম ব্যাটারির কারণে আগে যেখানে প্রতিটি ডাইভের পর চার্জ হতে ১০ ঘণ্টা লাগত, এখন সেখানে ৩-৪ ঘণ্টা লাগছে।

নতুন দেশীয় থ্রাস্টার ব্যবহারে গতি বেড়ে দাঁড়িয়েছে ৩ নটিক্যাল মাইল প্রতি ঘণ্টা। থ্রাস্টের ক্ষমতাও ৮৯ কেজি থেকে বেড়ে ১০০ কেজির বেশি হয়েছে।

এ ছাড়া, ৩৬ গুণ জুম ক্ষমতাসম্পন্ন ফোর-কে ক্যামেরা গভীর সমুদ্রের সামান্যতম বিশদ পর্যবেক্ষণে সক্ষম।

চীনা প্রকৌশল একাডেমির সদস্য লি চিয়াবিয়াও জানান, শক্তি, গতি ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় এই উন্নয়ন চিয়াওলংকে আরও সুনির্দিষ্ট গবেষণার জন্য উপযুক্ত করে তুলেছে।

চিয়াওলং ইতোমধ্যে নতুন অভিযানে অংশ নিচ্ছে। ২০২৫ সালে এটি ৮০টির বেশি ডাইভ সম্পন্ন করবে বলে ধারণা করা হচ্ছে।

সিএমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

চীনের নিজস্ব প্রযুক্তিতে আরও উন্নত হলো ডুবোযান চিয়াওলং

০৬:০০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫