১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

চীনে বিয়ের নতুন নিয়ম, প্রথম দিনে বেইজিংয়ে ১,৪০০ মালাবদল

  • Sarakhon Report
  • ০৪:০০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • 253

চীনের বিয়ের নতুন ও সহজ নীতিমালা কার্যকর হওয়ার দিনেই রাজধানী বেইজিংয়ে ১,৪০০ জুটির বিয়ের নিবন্ধন সম্পন্ন হয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে বেইজিং সিভিল অ্যাফেয়ার্স ব্যুরো।

নিবন্ধিত এই দম্পতিদের মধ্যে ৩২ শতাংশের হয়েছে ‘ক্রস-প্রভিন্স’ বিয়ে। অর্থাৎ বর ও কনের প্রদেশ ভিন্ন।

নতুন নিয়মে বিয়ে করতে আর আগের মতো হাউসহোল্ড রেজিস্ট্রেশন বুকের বাধ্যবাধকতা থাকছে না। পরিচয়পত্র এবং একটি ঘোষণাপত্র দিলেই চলবে। নতুন সিস্টেমে জাতীয় ডেটাবেজ ব্যবহার করে যাচাই করা হচ্ছে পরিচয় ও বৈবাহিক অবস্থা। সেই সঙ্গে চীনের যেকোনো অঞ্চলের বিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়েই রেজিস্ট্রেশন করানো যাবে। আগের মতো যার যার হোমটাউনে নিবন্ধনের ঝামেলাও নেই।

সামাজিক কার্যাবলি বিভাগের উপপরিচালক সু চিয়াং বলেন, ‘এই নিয়মের ফলে দম্পতিদের আর বাড়ি যাওয়ার দরকার নেই, মানুষের আসা-যাওয়ার কাজটা করে দিচ্ছে ডেটা।’

এই উদ্যোগ চীনের ভ্রাম্যমাণ জনগোষ্ঠীর জন্য সরকারি সেবা সহজ করার একটি অংশ। একইসঙ্গে বিয়ে ও পর্যটনের মিশ্রণে গড়ে উঠছে নতুন ধরনের ‘মিষ্টি অর্থনীতি’।

তথ্য ও ছবি: সিএমজি

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

চীনে বিয়ের নতুন নিয়ম, প্রথম দিনে বেইজিংয়ে ১,৪০০ মালাবদল

০৪:০০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫