১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকা আসলে কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত? নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প

চুলের কাঁটায় আত্মরক্ষা!

  • Sarakhon Report
  • ০৭:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • 210

বাংলায় প্রবাদ আছে, যে রাঁধে সে চুলও বাঁধে। আর যে চুল বাঁধে? চীনা মেয়েরা দেখিয়ে দিল, সে চুলের কাঁটা দিয়ে আত্মরক্ষাও করতে জানে।

চীনের ফুচিয়ান প্রদেশের ফুচৌ শহরের কুংফু প্রশিক্ষক ছিয়ান ইউয়ে নারীদের শেখাচ্ছেন এমনই এক মার্শাল আর্ট। চুলের কাঁটাকে কী করে আত্মরক্ষার অস্ত্র বানানো তা দেখিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন!

ছিয়ান ইউয়ে বিখ্যাত মার্শাল আর্টের উতাং সানফেং ঘরানার ১৫তম উত্তরসূরি। ২০১৫ সালে ফুচৌতে প্রতিষ্ঠা করেন তাই ছি ব্যুরো, যেখানে তিনি কুংফু শেখান আর মানুষকে সুস্থ থাকার কৌশল বাতলে দেন।

তবে এবার যা করলেন, তা যেন রীতিমতো সিনেমা। প্রাচীন চীনের ‘থ্রি নাইভস’ চুলের কাঁটা (যা একসময় গোপন অস্ত্র হিসেবে ব্যবহৃত হতো) নিয়ে ভাবলেন, এটা দিয়ে কি আত্মরক্ষার কৌশল শেখানো যায়? দুই সপ্তাহ টানা চেষ্টা করে বানিয়ে ফেললেন নতুন এক কুংফু কৌশল—’ছিয়ান ইউয়ে হেয়ারপিন টেকনিক’।

এই কৌশলে ছোট্ট চুলের কাঁটা দিয়ে বাজপাখির মতো ক্ষিপ্র আঘাত, সাপের মতো এঁকেবেঁকে এড়িয়ে যাওয়া আর ঠান্ডা মাথায় প্রতিপক্ষকে কুপোকাত করার মন্ত্র আছে!

গত ডিসেম্বরে কৌশলটি অনলাইনে আসার পর ভাইরাল হয়ে যায়। সবাই শিখতে ছুটে আসে ছিয়ান ইউয়ের কাছে। গত মাসে তিনি তার ছাত্র-ছাত্রীদের নিয়ে ঐতিহাসিক ‘থ্রি লেনস অ্যান্ড সেভেন অ্যালিস’ এলাকায় প্রকাশ্য প্রদর্শনীও করেন, যেখানে পুরনো দিনের কুংফু আর চুলের সাজ দেখা গেল একসঙ্গে।

এখন ফুচৌর বাজারে চুলের কাঁটার চাহিদাও নাকি বেড়েছে। দোকানিরাও জানতে চান, ‘চুল বাঁধার জন্য কিনছেন, নাকি আত্মরক্ষার জন্য?’

সিএমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

আমেরিকা আসলে কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত?

চুলের কাঁটায় আত্মরক্ষা!

০৭:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫