১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

জলদস্যু বিরোধী অভিযান: এবার ছিনতাই হওয়া ইরানি জাহাজ উদ্ধার করলো ভারতীয় নৌবাহিনী

  • Sarakhon Report
  • ০৮:৩৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
  • 146

একটি ইরানি মাছ ধরার জাহাজকে উদ্ধার করলো ভারতীয় নৌবাহিনী।  আল-কাম্বার ৭৮৬ নামের ইরানি মাছ ধরার জাহাজটিকে ২৮ মার্চ আক্রমণ করে জলদস্যুরা। তখন জাহাজটি ইয়েমেনের ভারত মহাসাগরীয় দ্বীপ সোকোত্রা থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

খবর পেয়ে ভারতীয় দুইটি জাহাজ আইএনএস সুমেধা ও আইএনএস ত্রিশূল জলদস্যু আক্রান্ত জলযানটি উদ্ধারে যায়। আরব সাগরে নিরাপত্তা অভিযান চালাতে এ দুইটি জাহাজ আগে থেকেই সেখানে মোতায়েন ছিল।

দীর্ঘ ১২ ঘণ্টা অভিযান চালিয়ে শুক্রবার (২৯ মার্চ) ২৩ পাকিস্তানি নাগরিক ক্রুসহ ট্রলারটিকে উদ্ধার করে তারা।

শনিবার এক বিবৃতিতে, নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আরব সাগরে নয় সশস্ত্র জলদস্যুদের কাছ থেকে একটি ইরানি মাছ ধরার ট্রলারকে উদ্ধার করে।

দীর্ঘ ১২ ঘণ্টারও বেশি সময় ধরে দমনমূলক কৌশলগত ব্যবস্থা প্রয়োগ করে ছিনতাই হওয়া মাছ ধরার জলযানটিতে থাকা জলদস্যুদের আত্মসমর্পণে বাধ্য করে নৌসেনারা।

জাহাজটির ক্রু ২৩ পাকিস্তানি নাগরিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

এরপর ভারতীয় নৌবাহিনীর টিমগুলো জাহাজটিতে নিবিড় তল্লাশি চালায়। এটি সাগরে চলাচল ও মাছ ধরা কার্যক্রম চালানোর উপযুক্ত কিনা, তা পরীক্ষা করে দেখা হয়।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

জলদস্যু বিরোধী অভিযান: এবার ছিনতাই হওয়া ইরানি জাহাজ উদ্ধার করলো ভারতীয় নৌবাহিনী

০৮:৩৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪