১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

জাপা নেতা মোঃ আমিনুল ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যান এর শোক

  • Sarakhon Report
  • ০৪:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • 143

সারাক্ষণ ডেস্ক

জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, রংপুর মহানগরের যুগ্ম আহ্বায়ক, জাতীয় যুব সংহতির রংপুর জেলা সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম জেলার উলিপুরের ৪নং পান্ডুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা মোঃ আমিনুল ইসলাম (৫২) হার্টের সমস্যায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, জাপা নেতা মোঃ আমিনুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় জনাব জি এম কাদের বলেন, আমিনুল একজন দক্ষ ও কর্মীবান্ধব সংগঠক এবং জাতীয় পার্টির প্রতি নিবেদিত প্রান নেতা ছিলেন। তার এই অকাল মৃত্যু জাতীয় পার্টির জন্য এক অপূরণীয় ক্ষতি যা সহসাই পূরণ হবার নয়। জাতীয় পার্টির প্রতি তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। জনাব জি এম কাদের, আমিনুল ইসলাম এর রুহের মাগফিরাত কামনা করেন।

অনুরূপ এক শোকবার্তায় জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, জাপা নেতা মোঃ আমিনুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

মোঃ আমিনুল ইসলাম মৃত্যুকালে স্ত্রী ১ মেয়ে ১ ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ রাত ৯ টায় রংপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ও আগামীকাল সকালে কুড়িগ্রামের উলিপুরের নিজ গ্রামে নামাজে জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

জাপা নেতা মোঃ আমিনুল ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যান এর শোক

০৪:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪