১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকা আসলে কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত? নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প

জ্বালানি সংকটে সরকারের জরুরি পদক্ষেপ: অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা, দোকান বন্ধ সন্ধ্যা ৬টায়

ইরান-মার্কিন-ইসরায়েল যুদ্ধের জেরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়ায় বাংলাদেশ সরকার জরুরি মিতব্যয়িতার পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে তিন ঘণ্টার বৈঠকের পর এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, শুক্রবার থেকে সরকারি ও বেসরকারি অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা নির্ধারণ করা হয়েছে। ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে, তবে খাদ্যপণ্যের দোকান, ফার্মেসি ও রেস্তোরাঁ এর আওতামুক্ত থাকবে।

সরকারি ব্যয়ে ৩০ শতাংশ কাটছাঁট

জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসে সরকারি ব্যয় ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা-সেমিনারে আতিথেয়তা ব্যয় ৫০ শতাংশ এবং অভ্যন্তরীণ প্রশিক্ষণ কার্যক্রম ৫০ শতাংশ কমানো হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদেশে সব সরকারি প্রশিক্ষণ স্থগিত থাকবে। নতুন গাড়ি, জলযান, বিমান ও কম্পিউটার কেনাও তিন মাসের জন্য বন্ধ রাখা হয়েছে। বিবাহ বা সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে।

বিকল্প জ্বালানি আমদানি ও বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ

মন্ত্রিপরিষদ সচিব জানান, বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেলবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ভারতের কাছে ডিজেল সরবরাহের অনুরোধ পাঠানো হয়েছে, যা দিল্লি বিবেচনা করছে। সরকারি স্কুলের জন্য শুল্কমুক্তভাবে বৈদ্যুতিক বাস আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় রোববার থেকে আলাদা নির্দেশনা জারি করবে, যেখানে অনলাইন ক্লাস ও সময়সূচি পরিবর্তনের সুপারিশ থাকতে পারে।

জনপ্রিয় সংবাদ

আমেরিকা আসলে কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত?

জ্বালানি সংকটে সরকারের জরুরি পদক্ষেপ: অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা, দোকান বন্ধ সন্ধ্যা ৬টায়

০৭:২২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬