০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ১৩)

  • Sarakhon Report
  • ০৪:১৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • 149

ম্যাকসিম গোর্কী

বাইশ

তিনি সব চেয়ে বেশি আলাপ করেন ভগবান সম্বন্ধে, কৃষক সম্বন্ধে এবং নারী সম্বন্ধে। সাহিত্য সম্পর্কে কিঞ্চিৎ, কদাচিৎ। যেন সাহিত্যের সংগে তাঁর অন্তরের কোনো যোগাযোগ নেই। আমার মতে, নারীকে তিনি দেখেন এক অপ্রশমেয় বৈরিতার সংগে। সে যদি কিটী বা নাটাশা রস্টভের মতো, অর্থাৎ, যদি অতি সংকীর্ণমনা হয়, তবে তিনি তাকে শাস্তি দিতে ভালো বাসেন।

এ যেন সেই পুরুষের শত্রুতা, যে-পুরুষ প্রচুর আনন্দ পেতে পারত, কিন্তু তা পেতে সমর্থ হয়নি। তা ছাড়া এ যেন শত্রুতা, আত্মার-“রক্ত মাংসের নিম্নগামী প্রবৃত্তির” বিরুদ্ধে। কিন্তু, যাই হোক, এ শত্রুতা। ‘আনা কারেনিন’ উপন্যাসের মতো হিম, নিরুষ্ণ একটা শত্রুতা।

রবিবার দিন তিনি শেখভ ও ইয়েস্পাতিয়েভস্কির সংগে রুশোর “স্বীকারোক্তি” সম্পর্কে এক আলোচনায় “রক্ত মাংসের প্রবৃত্তি” সম্বন্ধে চমৎকার আলাপ করলেন। সুলার তা টুকে রেখেছিল। কিন্তু পরে কফি তৈয়ার করবার সময় সে-গুলিকে সে স্পিরিট ল্যাম্পের আগুনে পুড়িয়ে ফেলে।

এর পূর্বে সে একবার ইবসেন সম্পর্কে টলস্টয়ের মতামতগুলিকেও পুড়িয়ে ফেলেছে। বিবাহ অনুষ্ঠানের প্রতীক সম্বন্ধে তিনি যে সমস্ত অমার্জিত সরস মন্তব্য ক’রে- ছিলেন, সেগুলিও টুকে রেখেছিল সুলার। ভি, ভি, রোসানভের সংগে এগুলির অনেকখানি মিল ছিল। কিন্তু সেগুলিকেও সুলার হারিয়ে ফেলেছে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ১৩)

০৪:১৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪