০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ, মজুরি বৃদ্ধিকে এখনো ছাড়িয়ে জীবনযাত্রার ব্যয় এলডিসি উত্তরণ পেছাতে জাতিসংঘে বাংলাদেশের শেষ কূটনৈতিক চেষ্টা জার্মানির ‘ফায়ারওয়াল’ ভাঙছে, ইউরোপের ডানপন্থার উত্থান থেকে ব্রিটেনের কী শিক্ষা? চাকরি বদলের সাহস হারাচ্ছেন মার্কিন কর্মীরা, জমে উঠেছে ‘কম নিয়োগ, কম ছাঁটাই’ বাজার চীনের বদলে ইউরোপেই তৈরি হবে ডাসিয়া স্প্রিং, ফিরছে জনপ্রিয় সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ি শার্শায় বেওয়ারিশ কুকুরের আতঙ্ক, এক সপ্তাহে আক্রান্ত ১১০ জন প্রধান বিচারপতির সঙ্গে বাকবিতণ্ডা, এজলাস ছাড়লেন পুরো আপিল বিভাগ ধ্বংসস্তূপের নিচে ৯ দিন, তারপর অলৌকিক উদ্ধার—নেপালের বন্যায় দুই শ্রমিকের বেঁচে থাকার গল্প যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিম ইস্যু, বাড়ছে ইসলামবিদ্বেষী রাজনীতি ৯/১১-এর ২৫ বছর পর বিদেশি হামলার চেয়ে নিজ দেশের উগ্রপন্থীদের ভয় বেশি মার্কিনদের

টেকনাফে আলোচিত কলেজ মুরাদ হত্যা মামলার ১ আসামির জামিন না মঞ্জুর

  • Sarakhon Report
  • ০৫:১৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • 168

জাফর আলম

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে কলেজ ছাত্র রাগিব শাহরিয়ার মুরাদ হত্যা মামলার এক আসামীর জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত। সোমবার (১৫ জুলাই) উক্ত মামলার ৪ নং আসামি উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের মনখালী এলাকার মৃত মৌলভী অলি উল্লাহ ছেলে রহিম উল্লাহ (২৮) জামিন আবেদন করলে বিজ্ঞ কক্সবাজার জেলা জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মুরাদ হত্যা মামলার আইনজীবী এডভোকেট আশরাফুল আলম চৌধুরী জানান, মামলার ৪ নং আসামি রহিম উল্লাহ উচ্চ আদালতে জামিনের আবেদন জানালে তাকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করে নির্দিষ্ট সময়ের মধ্যে নিন্ম আদালতে আত্মসর্মপনের আদেশ দেন। সোমবার আসামি রহিম উল্লাহ কক্সবাজার জেলা জজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। উল্লেখ্য যে, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজার এলাকায় কলেজ ছাত্র রাগিব শাহরিয়ার মুরাদকে(২২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ মে) বিকেল ৫ টার দিকে উপজেলা বাহারছড়া শামলাপুর বাজারে রফিক ও আদিলসহ কয়েকজন দুর্বৃত্তদের হামলায় আহত হন তিনি। আহতাবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত কলেজ ছাত্র মুরাদ টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ কোম্পানির ছেলে। তিনি বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিনের মতো বাজারে আসছিলেন মুরাদ। বাজারে এলে রফিক ও আদিল নামে দুই খুনিসহ কয়েকজন দুর্বৃত্ত তাকে হামলা করেন। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।এব্যাপারে রফিককে ১নং আসামী করে ৪ জনকে নামীয় ও ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামী করে টেকনাফ থানায় মামলা দায়ের করেন নিহত কলেজ ছাত্র রাগিব শাহরিয়ার মুরাদের পিতা সাইফুল্লাহ কোং। মামলার প্রধানসহ তিন আসানি পলাতক রয়েছে বলে জানিয়েছেন বাদী।

জনপ্রিয় সংবাদ

মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ, মজুরি বৃদ্ধিকে এখনো ছাড়িয়ে জীবনযাত্রার ব্যয়

টেকনাফে আলোচিত কলেজ মুরাদ হত্যা মামলার ১ আসামির জামিন না মঞ্জুর

০৫:১৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪