১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

টেকনাফে দমকা বাতাসে লন্ডভন্ড গাছপালা-বাড়িঘর

  • Sarakhon Report
  • ০৫:৩৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • 153

জাফর আলম
কক্সবাজারের টেকনাফে বয়ে যাওয়া দুই মিনিটের দমকা বাতাসে লন্ডভন্ড হয়ে গেছে গাছপালা, বসতবাড়িসহ বৈদ্যুতিক খুঁটি।শনিবার (১৭ আগস্ট) ভোররাতে টেকনাফের হোয়াইক্যং এ ঘটে ঘটনা।স্থানীয় ফানাফিল্লাহ কাউছার বলেন, ভোররাতে হঠাৎ দুই মিনিটের তীব্র গতির বাতাসে গাছপালা ভেঙে বসতঘরে ওপর পড়ে। সেই সঙ্গে বৈদ্যুতিক খুঁটিসহ অনেকের ক্ষেত-খামার ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় হোয়াইক্যং-শামলাপুর সড়কে গাছপালা ভেঙে পড়ায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়রা গাছ কেটে নিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। উপজেলার অন্য কোনো স্থানে এমন হয়নি বলে জানা গেছে।

তিনি আরও জানান, বাতাসে ১০ টি বসতঘর, ১০টি বৈদ্যুতিক খুঁটি ও ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আদনান চৌধুরী বলেন, ভোররাতে হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে হঠাৎ বয়ে যাওয়া দমকা বাতাসে গাছপালা, মানুষের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের তালিকা করে যতটুকু সম্ভব সহায়তায় দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

টেকনাফে দমকা বাতাসে লন্ডভন্ড গাছপালা-বাড়িঘর

০৫:৩৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪