০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

ডাচদের পছন্দ ইন্দোনেশীয় খাবার

  • Sarakhon Report
  • ০২:৩৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • 164

নেদারল্যান্ডসে জনপ্রিয় ইন্দোনেশিয়ার খাবার

ডাচ খাবারের কদর রয়েছে৷ কিন্তু নেদারল্যান্ডসে আরো এক দেশের খাবার বেশ চলছে৷ বলছি ইন্দোনেশিয়ীয় নানা মেন্যুর কথা৷ ভাবছেন, ডাচদের মাঝে ইন্দোনেশীয় খাবার কীভাবে জায়গা করে নিল?

নেদারল্যান্ডসে বিশেষ বিশেষ উপলক্ষ্যে বিশেষ কায়দায় ভাত পরিবেশন করা হয়৷ কিন্তু ভাত কি আসলে নেদারল্যান্ডসের মেন্যুর অংশ? নাকি ইন্দোনেশীয়?

সাবেক ঔপনিবেশিক শক্তিটির বিশাল সম্পদের একটি অংশ মশলা ব্যবসা থেকে এসেছে যার শুরুটা বর্তমান দিনের ইন্দোনেশিয়ায় হয়েছিল৷ ইন্ডোফুডট্যুরস গাইডের হেলেনা স্মিট বলেন, ‘‘আমি মনে করি বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ প্রজন্মের ইন্দো-ডাচ মানুষেরা এখন তাদের শিকড়ের সন্ধান করছেন৷ তারা ঔপনিবেশিক কালে সত্যিই কী ঘটেছিল এবং নিজেদের পূর্বপুরুষদের সম্পর্কে জানতে আগ্রহী৷ তারা কি স্থানীয় মানুষ ছিলেন, তারা কি ডাচ ছিলেন, নাকি মিশ্রিত ছিলেন? আমি মনে করি বিষয়টি আজও জীবন্ত আছে এবং মানুষ সত্যিই সেটা নিয়ে ভাবেন৷”

রাইস টেবিল আপনি যেভাবেই পরিবেশন করেন না কেন ঔপনিবেশিক কালের সঙ্গে এর সম্পর্ক রয়েছে৷ পাশাপাশি আরও নানা ধরনের ডিশ পরিবেশন করা হয়েছে৷ হেলেনা স্মিট বলেন, ‘‘সব দ্বীপ থেকে বিভিন্ন ধরনের শেফরা ধনী উপনিবেশবাদীদের কাছে আসতেন এবং তাদের অঞ্চলের একেকটি ডিশ তৈরি করতেন৷”

শেফ এনি জুলিয়েন সোয়ামা বলেন, ‘‘রেনডাং হচ্ছে পাডাংয়ের বিশেষ খাবার, সাইয়ুর লোডেহর উৎস জাভা, সাম্বাল গোরেং বুন্চিসের, আর আচারও জাভার৷”

ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী অন্যান্য জলখাবারের মধ্যে রয়েছে রিসোলস, লাম্পিয়া ও প্যাস্টেলসের মতো কড়া ভাজা পেস্ট্রি৷ এগুলোর মধ্যে মুরগি বা চিংড়ির রাগু থাকে৷

জুলিয়া-ইন্দো সুইটস এন্ড ট্রিটসের মাইকেল জাবেজ সুরজোকুসুমো বলেন, ‘‘ইন্দোনেশিয়ায় বর্তমানে খুব ভিন্ন ফ্লেভার রয়েছে, এমনকি মেয়োনিসেও – ডাচ মেয়োনিস – এবং সঙ্গে হ্যাম৷ হল্যান্ডে এটা অনেকের ভ্রুকুটির কারণ৷ এখানে আমরা ভাবি যে রিসোলেতে মেয়োনিসে কে দেয়? সুতরাং এটা দেখা সত্যিই মজার যে কিভাবে ইন্দোনেশিয়াতেও বিভিন্ন ফ্লেভার তৈরি হচ্ছে৷”

নেদারল্যান্ডসের সব অঞ্চল এবং এমনকি বাইরে থেকেও সত্যিকার ইন্দোনেশীয় খাবার পরখ করতে অতিথিরা আসেন৷ নেদারল্যান্ডস এবং ইন্দোনেশিয়ার মধ্যকার ইতিহাসের এক নজির এই রেস্তোরাঁগুলো৷

ডিডাব্লিউ ডটকম

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

ডাচদের পছন্দ ইন্দোনেশীয় খাবার

০২:৩৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫