১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

ডিএসই কর্মকর্তার চাকরিচ্যুতি নিয়ে হাইকোর্টের রুল, সংসদ অধিবেশন ঘিরে ঢাকায় নিষেধাজ্ঞা

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আবদুল লতিফকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁর করা প্রতিনিধিত্বমূলক আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) নির্দেশ দিয়েছেন আদালত।

সম্প্রতি বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ডিএসইর চাকরিচ্যুতির চিঠি নিয়ে প্রশ্ন

হাইকোর্টের রুলে জানতে চাওয়া হয়েছে, গত ২৫ জুন ডিএসইর দেওয়া চাকরি অবসানের চিঠি কেন আইনগত কর্তৃত্ববিহীন ও কার্যকারিতাহীন ঘোষণা করা হবে না। ওই চিঠিতে সংশ্লিষ্ট পদটি আর প্রয়োজন নেই—এমন কারণ দেখিয়ে আবদুল লতিফকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

রিট আবেদনে আবদুল লতিফ দাবি করেন, ডিএসইর কথিত পুনর্গঠনের কারণ দেখিয়ে তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি গত ২৮ জুন বিএসইসিতে আবেদন করেন। তবে সেই আবেদন বিবেচনা ও নিষ্পত্তি না হওয়ায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

রুলে আবদুল লতিফকে চাকরিতে পুনর্বহাল, চাকরির ধারাবাহিকতা ও জ্যেষ্ঠতা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। রুলের জবাব দিতে দুই সপ্তাহ সময় দিয়েছেন আদালত।

আবদুল লতিফের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান খান ও অ্যাডভোকেট ফাওজিয়া আক্তার। প্রতিপক্ষের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মুহাম্মদ হাসিবুর রহমানসহ অন্য আইনজীবীরা।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

ডিএসই কর্মকর্তার চাকরিচ্যুতি নিয়ে হাইকোর্টের রুল, সংসদ অধিবেশন ঘিরে ঢাকায় নিষেধাজ্ঞা

০৫:৪০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬