০৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

ঢাকায় বিমস্টেকের পাঁচ দিনব্যাপী ফ্যাকাল্টিজ এক্সচেঞ্জ প্রোগ্রাম উদ্বোধন

  • Sarakhon Report
  • ০৬:৩৮:২১ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
  • 193

নিজস্ব প্রতিবেদক

উদ্বোধন অনুষ্ঠানে ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর রাষ্ট্রদূত মাশফী বিনতে শামস, বিমসটেক সচিবালয়ের পরিচালক মাহিশিনি কোলন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেক উইংয়ের মহাপরিচালক রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার বক্তৃতা করেন। বিমসটেকের ৭টি দেশের ফরেন সার্ভিস অ্যাকাডেমির ১৩ জন ফ্যাকাল্টি এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা  হয়,  ৩  থেকে ৭ মার্চ পর্যন্ত পাঁচ দিনব্যাপী প্রোগ্রামে বিমসটেকের সদস্য দেশের ফরেন সার্ভিস  প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মাঝে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে প্রস্তাব উপস্থাপন করা হবে।

২০২২ সালের মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে প্রথমবারের মতো এ ধরনের কর্মসূচির আয়োজন করা হলো।

সমঝোতা স্মারকের আওতায় সদস্য দেশগুলোর ফরেন সার্ভিস অ্যাকাডেমির প্রশিক্ষণ সক্ষমতা বাড়ানোর  অংশ হিসেবে দেশগুলোর কর্মকর্তাদের অংশগ্রহণে শর্ট কোর্স আয়োজনসহ সামগ্রিক সহযোগিতা বাড়াতে দেশগুলো কাজ করবে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

ঢাকায় বিমস্টেকের পাঁচ দিনব্যাপী ফ্যাকাল্টিজ এক্সচেঞ্জ প্রোগ্রাম উদ্বোধন

০৬:৩৮:২১ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪