০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

ঢাকায় মার্কিন কূটনৈতিক তৎপরতা: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন পল কাপুর

ঢাকায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা নতুন করে আলোচনায় এসেছে। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বুধবার সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন। প্রায় দুই ঘণ্টার এই বৈঠক শেষে তিনি সংক্ষিপ্ত মন্তব্যে জানান, বৈঠকটি ভালো হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে পল কাপুরের বৈঠক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

বুধবার সকাল ৯টার কিছু আগে পল কাপুর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠকটি প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়।

বৈঠক শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পল কাপুর শুধু বলেন, বৈঠক ভালো হয়েছে। তবে আলোচনার বিস্তারিত বিষয়ে তিনি আর কোনও মন্তব্য করেননি।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক

প্রথম বাংলাদেশ সফর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে ডোনাল্ড লুর উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি পল কাপুরের প্রথম ভারত ও বাংলাদেশ সফর। এই সফরের মাধ্যমে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার চেষ্টা চলছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

এর আগে মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে তিনি দিল্লি থেকে ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা।

আলোচনায় আঞ্চলিক ও ভূরাজনীতি

ঢাকায় তিন দিনের সফরে পল কাপুরের আলোচনায় শুধু দ্বিপক্ষীয় সম্পর্কই নয়, আঞ্চলিক ও ভূরাজনৈতিক বিষয়ও গুরুত্ব পেতে পারে। বিশেষ করে বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, ভিসানীতি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের বিষয়েও এই সফরে আলোচনা হতে পারে বলে কূটনৈতিক মহল মনে করছে।

বৈঠক ভালো হয়েছে: পল কাপুর

মন্ত্রী ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক

সফরের অংশ হিসেবে বুধবার জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে।

এ ছাড়া সন্ধ্যায় বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্সের আয়োজনে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। একই অনুষ্ঠানে তার সফর উপলক্ষে আয়োজিত নৈশভোজেও অংশ নেওয়ার কথা রয়েছে।

রাজনৈতিক নেতাদের সঙ্গেও আলোচনা

সফরের শেষ দিন বৃহস্পতিবার পল কাপুর দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এরপর দুপুরে বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

এ ছাড়া বিকেলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

সিলেট থেকে নির্বাচন করবেন তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির

শ্রদ্ধা নিবেদন ও ইফতার

সফরের অংশ হিসেবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করার পরিকল্পনাও রয়েছে পল কাপুরের। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত একটি ইফতার মাহফিলেও যোগ দিতে পারেন তিনি।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এই সফরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

ঢাকায় মার্কিন কূটনৈতিক তৎপরতা: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন পল কাপুর

১২:১৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬