১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

তারেক রহমানকে ইমরান হোসাইন নূরের কড়া বার্তা, কী পরিকল্পনা আনবেন জানা আছে, নতুন করে আর প্রতারণা করবেন না

পুরাতন বউকে আমরা নতুন শাড়িতে দেখতে চাই না। আপনারা কী পরিকল্পনা নিয়ে আসবেন, তা আমাদের জানা আছে। নতুন করে বাংলাদেশের মানুষের সঙ্গে আর ধোঁকাবাজি করবেন না—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘আই হ্যাভ আ প্ল্যান’ বক্তব্যকে কেন্দ্র করে এভাবেই সরাসরি ও কঠোর বার্তা দিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসাইন নূর।

শুক্রবার ২৬ ডিসেম্বর বিকেলে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই অভ্যুত্থান ও রাজনৈতিক বাস্তবতা
ইমরান হোসাইন নূর বলেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের কবর রচনা হয়েছে। ওই অভ্যুত্থানের পর যারা চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে জড়িয়েছে, জনগণ তাদের ভালোভাবেই চিনে ফেলেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ ধরনের রাজনীতির বিরুদ্ধে মানুষ লাল কার্ড দেখাতে প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, নতুন কোনো কৌশল বা শব্দের মোড়কে পুরোনো রাজনীতি হাজির করে এখন আর এ দেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। সময় বদলেছে, বাস্তবতা বদলেছে, আর জনগণ আগের চেয়ে অনেক বেশি সচেতন।

সংবাদ সম্মেলনের অন্যান্য বক্তব্য
সংবাদ সম্মেলনে নরসিংদী জেলা শাখার সভাপতি এইচ এম নূর আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কারিগরি শিক্ষা সম্পাদক মুহাম্মাদ খাইরুল কবির।

এছাড়া বক্তব্য রাখেন আরিফ বিন মেহের উদ্দিন, ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠান, মুফতি কাওছার আহমাদ ভূঁইয়াসহ জেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, শিক্ষার্থীদের অধিকার এবং সামনে আসা জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী ছাত্র আন্দোলনের ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা করেন।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

তারেক রহমানকে ইমরান হোসাইন নূরের কড়া বার্তা, কী পরিকল্পনা আনবেন জানা আছে, নতুন করে আর প্রতারণা করবেন না

১১:১৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫