০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন বিএনপির জ্যেষ্ঠ সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম। একই সঙ্গে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার নবগঠিত সংসদের প্রথম অধিবেশন শুরুতেই সংসদ সদস্যরা প্রথমে স্পিকার এবং পরে ডেপুটি স্পিকার নির্বাচন করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের বর্ণাঢ্য জীবন | জাতীয় নিউজ

স্পিকার নির্বাচনের প্রস্তাব ও অনুমোদন

সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের নাম স্পিকার হিসেবে প্রস্তাব করেন। এ প্রস্তাব সমর্থন করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম।

অধিবেশন সাময়িকভাবে পরিচালনার দায়িত্বে থাকা খন্দকার মোশাররফ হোসেন প্রস্তাবটি ভোটে তোলেন। কণ্ঠভোটে অন্য কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার নির্বাচিত হন।

ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামাল

এরপর নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের নাম ডেপুটি স্পিকার পদে প্রস্তাব করেন। প্রস্তাবটি সমর্থন করেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।

পরে সংসদে কণ্ঠভোটে প্রস্তাবটি অনুমোদিত হলে কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন।

শপথ গ্রহণের জন্য অধিবেশনে বিরতি

সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর তাঁদের শপথ গ্রহণের সুযোগ দিতে সংসদের অধিবেশনে ৩০ মিনিটের বিরতি দেওয়া হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করান।

প্রথম অধিবেশন শুরু

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এ সময় স্পিকার ও ডেপুটি স্পিকারের আসন শূন্য ছিল, কারণ দ্বাদশ সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার তখন উপস্থিত ছিলেন না।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ছয়বারের সংসদ সদস্য এবং বর্তমান মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

০৪:১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬