১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

দায়িত্ব নিলেন ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি-সম্পাদক

  • Sarakhon Report
  • ০৩:৩৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • 286

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএফএসএ) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে রাষ্ট্রাচার প্রধান নাঈম উদ্দিন আহমেদ ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) এই অ্যসোসিয়েশনের শীর্ষ নেতারা দায়িত্বভার গ্রহণ করেন। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের পুনর্গঠিত কার্যনির্বাহী কমিটি এদিন সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাও জানায়।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে কার্যনির্বাহী কমিটির পক্ষে বিএফএসএ সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রক্ষিত ভিজিটরস বইয়ে সই করেন।

বিকেলে কমিটির সদস্যরা পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা পররাষ্ট্র ক্যাডারের সদস্য হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অভিযাত্রা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার করেন।

বিএফএসএর সব সদস্য বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনের পথে যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও আশাবাদ জানান তারা।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

দায়িত্ব নিলেন ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি-সম্পাদক

০৩:৩৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪