০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

দিনাজপুরে ‘সড়ক চাঁদাবাজি’র অভিযোগে ১২ মে থেকে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট

দিনাজপুরে সড়কে টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগ তুলে আগামী ১২ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছেন ট্রাক মালিক ও শ্রমিকরা। ধর্মঘট চলাকালে ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ ও ট্রাক্টরসহ সংগঠনের আওতাভুক্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

দিনাজপুর ট্রাক মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ এ কর্মসূচির ঘোষণা দেয়। পরিষদের নেতারা অভিযোগ করেন, নির্ধারিত ট্রাক টার্মিনালের বাইরে মহাসড়ক ও বিভিন্ন সড়কে টোল আদায়ের মাধ্যমে কার্যত চাঁদাবাজি চালানো হচ্ছে।

যৌথ বিবৃতিতে দিনাজপুর ট্রাক মালিক গ্রুপের সভাপতি সৈয়দ সাপু আহমেদ এবং ট্রাক, ট্যাংক লরি, কাভার্ড ভ্যান, পিকআপ ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী বলেন, পৌর কর্তৃপক্ষ নির্ধারিত ট্রাক টার্মিনালে টোল সংগ্রহ না করে মহাসড়ক ও সড়কে লোক বসিয়ে আদায় কার্যক্রম চালাচ্ছে।

তাদের দাবি, পৌরসভা দুইজন কর্মচারী ও দুইজন বহিরাগতকে দিয়ে বিভিন্ন সড়কে টোল আদায় করছে, যা পরিবহন সংশ্লিষ্টদের জন্য হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবাদেও বন্ধ হয়নি টোল আদায়

ঐক্য পরিষদের নেতারা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার মৌখিকভাবে আপত্তি জানানো হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। বরং টোল আদায়ের বিরোধিতা করায় আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

গত ৫ মে অনুষ্ঠিত ঐক্য পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়, অভিযোগ করা অনিয়ম বন্ধ না হলে ১২ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করা হবে।

পৌরসভার ব্যাখ্যা

অন্যদিকে দিনাজপুর পৌরসভার প্রশাসক রিয়াজ উদ্দিন জানিয়েছেন, ট্রাক টার্মিনালে টোল আদায়ের জন্য অপারেটর নিয়োগে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে জাতীয় ও স্থানীয় পত্রিকায় দুই দফা দরপত্র আহ্বান করা হলেও কোনো প্রতিষ্ঠান অংশ নেয়নি।

তিনি বলেন, পরে ৩০ মার্চের মাসিক সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০ এপ্রিল চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে পৌরসভার বাজার পরিদর্শক মোস্তাফিজুর রহমান, কালেক্টর শামীম আহমেদ এবং ট্রাক শ্রমিক প্রতিনিধি হিসেবে রাশেদুজ্জামান রাশেদ ও শহীদ জামিলকে রাখা হয়।

পৌর কর্তৃপক্ষের দাবি, ট্রাক টার্মিনালে টোল সংগ্রহ কার্যক্রম পরিচালনায় কমিটি বাধার মুখে পড়ছে। এর ফলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও পূরণ করা সম্ভব হচ্ছে না।

আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

পৌরসভা জানিয়েছে, টোল আদায় কার্যক্রমে বাধা অব্যাহত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সুষ্ঠুভাবে টোল সংগ্রহ কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

তবে পরিবহন মালিক ও শ্রমিক নেতারা তাদের অবস্থানে অনড় রয়েছেন। দাবি আদায় না হলে ১২ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের ঘোষণা বহাল থাকবে বলে জানিয়েছেন তারা।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

দিনাজপুরে ‘সড়ক চাঁদাবাজি’র অভিযোগে ১২ মে থেকে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট

০৫:৩০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬