১১:৪০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৪১)

  • নাঈম হক
  • ০৯:০০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • 123

অ্যাংলো-আমেরিকান মৈত্রীজোটের হয়ে যুক্তরাষ্ট্র জাপানের দুই শহরে দুটো পারমাণবিক বোমা নিক্ষেপ করে। 

আতাজীবনীতে আনাতোল লিখেছেন যে যুদ্ধটি অকস্মাৎ থেমে গেল। কুর্মিটোলার ঘাঁটিতে, পারমাণবিক বোমার উপরে তাঁকে একটি বক্তৃতা দিতে বলা হয়। সেই বক্তৃতায় পারমাণবিক শক্তির ভিত্তি হিসেবে পরিগণিত জগৎবিখ্যাত E=mc2 সমীকরণটিতে আইনস্টাইন কিভাবে উপনীত হয়েছিলেন, আনাতোল সেটির পরিপাটি ব্যাখ্যা দিয়েছিলেন। আনাতোল অবাক হয়েছিলেন যে উপস্থিত খুব কমজনেরই সমীকরণটির সঙ্গে পূর্ব পরিচিতি ছিল।

এই বক্তৃতায় তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন যে প্রতিটি তত্ত্বের সুবিধা-উপকারিতা যেমন রয়েছে তেমনি রয়েছে অসুবিধা-অপকারিতা- আর পারমাণবিক শক্তিও কোনো ব্যতিক্রম নয়।

প্রসঙ্গক্রমে বলা প্রয়োজন যে আইনস্টাইনের সূত্র E=mc2 নিয়ে মৌলিক ভ্রান্তি ও অজ্ঞতাজনিত প্রবণতা হলো: এই অভূতপূর্ব সমীকরণকে পারমাণবিক বোমা/শক্তির সঙ্গে গুলিয়ে ফেলা হয়। সমীকরণটির মাধ্যমে ভর-শক্তির সমতুল্যতা প্রকাশ করা হয়েছে মাত্র। …প্রায়োগিক ক্ষেত্রে, ১৯০৫ সালে, ব্যবহারোপযোগী বিপুল পরিমাণ শক্তি উৎপাদন ছিল আকাশ-কুসুম কল্পনা! …

১৯৩২ সালে নিউট্রন নামক চার্জহীন অতিপারমাণবিক কণিকা ও তার ভর আবিষ্কার হওয়াতে পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে। …১৯৩৪ সালে সিলার্ড ‘চেইন রিয়েকশন’ বা পরম্পরাগত ক্রমবৃদ্ধিমূলক প্রক্রিয়ার মাধ্যমে পারমাণবিক শক্তির মুক্ত হওয়ার কথা বলেন। … অর্থাৎ, বিভাজন প্রক্রিয়া আপেক্ষিকতত্ত্ব ছাড়াই সম্ভব …১৯৪৫ সালের আগস্ট মাসে, দ্বিতীয় মহাযুদ্ধের একেবারে শেষের দিকে, অ্যাংলো-আমেরিকান মৈত্রীজোটের হয়ে যুক্তরাষ্ট্র জাপানের দুই শহরে দুটো পারমাণবিক বোমা নিক্ষেপ করে।

যুদ্ধ শেষ হয়ে গেছে; কুর্মিটোলার অবশেষ সব সাপ্লাই- পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেয়ার ধুম পড়েছে আর তা-ই দেখে আনাতোল নিসারুণ মর্মপীড়া অনুভব। করেন। অগ্নিদাহের এই যজ্ঞকর্মের মধ্যে কম্বল, জামাকাপড়, ভালো মানের বিমান-ঘড়ি ইত্যাদি ইত্যাদির এমন দুর্গতি তাঁকে বিমর্ষ করে তুলেছিল। কিন্তু কিছু একটা করার উপায়ও ছিল না। ব্রিটিশ ইংরেজরা আমেরিকানদের নিষেধ করে বলে দিয়েছিল যে- খবরদার। স্থানীয়দের মধ্যে কোনো জিনিসপত্রই বিলি করতে পারবে না।

(চলবে)

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৪১)

০৯:০০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫