১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকা আসলে কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত? নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-২৬)

  • নাঈম হক
  • ০৯:০০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • 215

এই মালয় ক্যাম্পেনসহ সিঙ্গাপুরের প্রতিরক্ষা যুদ্ধে ৬৭,০০০ (সাতষট্টি হাজার)-এর অধিক ভারতীয় সেনা নিহত হয়েছিলেন।

স্বয়ং প্রফেসর করিম নিয়মিতভাবে দ্বিতীয় মহাযুদ্ধের খবরাদি সংগ্রহ করে রাখতেন। ভারতবর্ষে তখন সদ্য রেডিও-র প্রচলন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দাবি করল যে ছাত্রাবাসের স্টুডেন্ট হলে একটি রেডিও বসাতে হবে। 

ঢাকার কুর্মিটোলা হেডকোয়ার্টার। সৌজন্যে: ইউএস ন্যাশনাল আর্কাইভস

এই মহাযুদ্ধ চলাকালীন সময়ে ঢাকার ছাত্রাবাসের ছাত্রদেরকে যুদ্ধ সংক্রান্ত খবরাদির জন্য প্রধানত সংবাদপত্রগুলোর উপর নির্ভর করতে হতো এবং এগুলো আবার প্রকাশিত হতো কোলকাতায়। এসব সংবাদপত্র ঢাকায় পৌঁছুতে বারো ঘণ্টার বেশি সময় লেগে যেতো। কারণ, কোলকাতা থেকে ট্রেন যোগে প্রথমে আসত গোয়ালন্দে, গোয়ালন্দ থেকে লঞ্চ যোগে নারায়ণগঞ্জে, সবশেষে ট্রেন যোগে ঢাকায়। অর্থাৎ বিকালের আগে সংবাদপত্র পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না।

এশিয়া ফ্রন্টে, ১৯৪২ সাল ছিল অ্যাংলো-আমেরিকান মিত্রবাহিনীর জন্য অত্যন্ত সংকটপূর্ণ বছর- এশিয়া মহাদেশের বিশাল এলাকা তখন জাপানের অধীনে, অপরদিকে মালয়েশিয়া, ফিলিপাইন, বার্মা ও সিঙ্গাপুরে অ্যাংলো-আমেরিকান মিত্রবাহিনীর অবমাননাকর পরাজয় ঘটে।

১৯৪২ সালের ১৪ জানুয়ারি জাপান ব্রিটিশরাজের বার্মা প্রদেশ আক্রমণ করে। জাপানের কাছে সিঙ্গাপুর আত্মসমর্পণ করে এবং সেই সঙ্গে, ১৯৪২ সালের ১৫ ফেব্রুয়ারি জাপানের কাছে ৬৪,০০০ (চৌষট্টি হাজার) ব্রিটিশ, ভারতীয় ও অস্ট্রেলিয়ান সেনাও আত্মসমর্পণ করেন। এই মালয় ক্যাম্পেনসহ সিঙ্গাপুরের প্রতিরক্ষা যুদ্ধে ৬৭,০০০ (সাতষট্টি হাজার)-এর অধিক ভারতীয় সেনা নিহত হয়েছিলেন।

২৭ ফেব্রুয়ারি জাপান বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান দ্বীপপুঞ্জ আক্রমণ করে। এটি ছিল ব্রিটিশ ভারতের বিরুদ্ধে জাপানের প্রথম আক্রমণ। ২৩ মার্চ জাপানিরা আন্দামান দখল করে নেয়।

১৯৪২ সালের এপ্রিল মাসের মধ্যে জাপানের বিমানবাহী নৌবহর এবং সাবমেরিনগুলো আক্ষরিক অর্থেই বঙ্গোপসাগরের জলরাশিতে কর্তৃত্ব ও পূর্ণ আধিপত্য নিশ্চিত করে, বঙ্গোপসাগরের জলরাশিতে মুক্ত বিচরণ এবং ইচ্ছামতো যেকোনো জাহাজ ডুবিয়ে দিতে থাকে।

(চলবে)

জনপ্রিয় সংবাদ

আমেরিকা আসলে কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত?

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-২৬)

০৯:০০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫