১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

নব নিয়োগপ্রাপ্ত ভূমি সিনিয়র সচিব সালেহ আহমেদ এঁর যোগদান

  • Sarakhon Report
  • ০৯:১৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • 174

তৃণমূল মানুষের কাঙ্ক্ষিত ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে ভূমি উপদেষ্টার আহ্বান

সারাক্ষণ ডেস্ক

সরকার কর্তৃক দু’বছরের জন্য সম্প্রতি সিনিয়র সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত এ এস এম সালেহ আহমেদ আজ ভূমি মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে যোগদান করেছেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৮৫ ব্যাচের একজন সৎ ও চৌকস কর্মকর্তা।

আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ে নবাগত সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এঁর আগমন ও বদলিকৃত সচিব মোঃ খলিলুর রহমান এঁর বিদায় উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এল জি আরডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

ভূমি উপদেষ্টা বলেন, ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকান্ড নিয়ে অনেক নেতিবাচক তথ্য পাওয়া যায়।এ দুর্নাম ঘুচিয়ে তৃণমূল মানুষের কাঙ্ক্ষিত ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নব নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব তাঁর অভিজ্ঞতা, কর্ম প্রয়াস ও পেশাদারিত্বের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় ও এর অধীনস্ত সংস্থাগুলোতে জন কল্যাণে ইতিবাচক অগ্রগতি সাধনে ভূমিকা রাখতে সক্ষম হবেন।

তিনি বিদায়ী সচিবকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভবিষ্যত জীবনের সফলতা কামনা করেন।

সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এঁর সভাপতিত্বে এ অনুষ্ঠানে ভূমি আপীল বোর্ডের চেয়াম্যান মুহম্মদ ইব্‌রাহিম, মন্ত্রণালয় ও এর অধীনস্ত বিভিন্ন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

নব নিয়োগপ্রাপ্ত ভূমি সিনিয়র সচিব সালেহ আহমেদ এঁর যোগদান

০৯:১৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪