০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

নীলের বিশ্বায়ন – নীল ও ঔপনিবেশিক বাংলায় গোয়েন্দাগিরি (পর্ব-৪৮)

  • Sarakhon Report
  • ১০:০০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • 160

পিয়ের পল দারাক ও ভেলাম ভান সেন্দেল

অনুবাদ : ফওজুল করিম

ভালভাবে দানা বাঁধতে ঘণ্টাখানিক সময় লাগে। তবে, যদি দেখা যায় ঠিক মত দানা বাঁধছে না তাহলে পানিতে লেবুর পানি মিশিয়ে দিলে দানা বেঁধে যায়। অন্য

কোনো কিছুর বদলে লেবুর পানি এজন্য মেশানো হয় যে লেবুর পানিতে নীলের রং বদলায় না, আর লেবুর পানি না দিলে নীল দানা বাঁধবে না এমন নয়। তবে দানা বাঁধতে সময় লেগে যাবে তিন চার ঘণ্টা।

নিষ্কাশন

জলাধারের নিচে সব দানা সঞ্চিত হলে পানির রং হয়ে যাবে লাল। দানাগুলো সব জলাধারে সঞ্চিত হলে জলাধারের বিভিন্ন উচ্চতার নিষ্কাশন মুখের ছিপি খুলে দিতে হবে। তারপর ঝাড়ু হাতে জলাধারের মধ্যে নেমে দানাগুলো সব বাড়ি দিয়ে জড় করতে হবে বয়লারের নিচে যে পাত্র আছে তাতে।

নিচে ভ্যাটের নালা

বয়লার ও দানাগুলো সেদ্ধ করা

বঙ্গদেশে যে বয়লারে করে নীলের দানাগুলো পানিতে সেদ্ধ করা হয় সে বয়লারের তলা পিতলের তৈরি ও চারদিকের দেয়াল ইটের পাকা গাঁথুনি দিয়ে বানানো। তলার পিতলের পাতটি দুই ইঞ্চি পরিমাণ ঢুকে গেছে ইটের গাঁথুনির মধ্যে। সাধারণতঃ একটি বয়লার হয় চৌদ্দ ফিট লম্বা, প্রন্থে সাত ফিট ও তিন ফিট উচ্চ। এই আকারের একটি বয়লার দশটি জলাধারের নীলের দানা ধারণ করতে পারে, যে নীলের দানাগুলোর মোট ওজন হচ্ছে চার মণ। নীলের দানাগুলো বয়লারের মধ্যে দিয়ে বয়লারের নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এগুলো সেদ্ধ হতে হতে এমন একটা অবস্থা আসে যখন বয়লারের উপর দিয়ে আর ধোঁয়া বের হয় না। দানাগুলো মিলে হয়ে যায় বরফের মত শক্ত। বয়লারে ঘণ্টা দুয়েক আগুন দিয়ে গরম করলে এ রকম পর্যায়ে আসে।

বয়লার

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

নীলের বিশ্বায়ন – নীল ও ঔপনিবেশিক বাংলায় গোয়েন্দাগিরি (পর্ব-৪৮)

১০:০০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪